হিট স্ট্রোক কি প্রাণ কাড়তে পারে? এই লক্ষণগুলো দেখলেই সাবধান হোন, জানুন বাঁচার উপায়

শরীরের তাপমাত্রা ১০৪ ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে গেলে এবং শরীর নিজেকে ঠান্ডা করতে ব্যর্থ হলে হিট স্ট্রোক ঘটে।

লক্ষণসমূহ:

শরীরের তাপমাত্রা আচমকা বেড়ে যাওয়া।

ঘাম বন্ধ হয়ে ত্বক লাল ও শুকনো হয়ে যাওয়া।

তীব্র মাথাব্যথা, মাথা ঘোরা এবং বমি ভাব।

পালস রেট বা নাড়ির গতি অত্যন্ত দ্রুত হওয়া।

অজ্ঞান হয়ে যাওয়া বা অসংলগ্ন কথাবার্তা বলা।

আক্রান্ত হলে কী করবেন?
তৎক্ষণাৎ রোগীকে ছায়াযুক্ত বা ঠান্ডা জায়গায় নিয়ে যান। শরীরের জামাকাপড় ঢিলেঢালা করে দিন। সম্ভব হলে ভিজে কাপড় দিয়ে বারবার শরীর মুছিয়ে দিন বা মাথায় জল ঢালুন। রোগী সচেতন থাকলে তাকে জল বা ওআরএস (ORS) পান করান। অবস্থা বেগতিক দেখলে দেরি না করে দ্রুত হাসপাতালে স্থানান্তরিত করুন। প্রচুর জল পান করুন এবং সরাসরি রোদে বের হওয়া থেকে বিরত থাকুন।