হাড়ের জয়েন্টে অসহ্য যন্ত্রণা? ভুলেও এই ৫টি খাবার ছোঁবেন না, বিপদ বাড়বে!

আমাদের শরীর ঠিক তেমনই সাড়া দেয়, যেমন খাবার আমরা তাকে দিই। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দাবি, আপনি যদি খাবারের ক্ষেত্রে খামখেয়ালি হন, তবে তার চড়া মাশুল দিতে হবে আপনার শরীরকেই। বিশেষ করে যারা আর্থ্রাইটিস বা বাতের ব্যথায় ভুগছেন, তাদের জন্য কয়েকটি খাবার রীতিমতো ‘বিষ’। সামান্য স্বাদের লোভে এই খাবারগুলো খেলে আপনার জয়েন্টের প্রদাহ ও যন্ত্রণা বহুগুণ বেড়ে যেতে পারে।

জেনে নিন আর্থ্রাইটিস রোগীদের জন্য কোন খাবারগুলো রেড সিগন্যাল:

১. ভাজা ও প্রক্রিয়াজাত খাবার: রাস্তার ধারের চপ-সিঙাড়া বা প্যাকেটজাত খাবার শুধু ওজনই বাড়ায় না, এটি আর্থ্রাইটিসের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। এই ধরনের খাবারে পুষ্টিগুণ শূন্য, উল্টে শরীরে প্রদাহ সৃষ্টি করে হাড়ের সংযোগস্থলের বারোটা বাজিয়ে দেয়।

২. চিনি ও রিফাইনড কার্বোহাইড্রেট: অতিরিক্ত মিষ্টি বা চিনি শরীরে ‘AGE’ (Advanced Glycation End-products) নামক উপাদানের মাত্রা বাড়িয়ে দেয়। এর ফলে রক্তে প্রদাহ তৈরি হয়, যা বাতের ব্যথার রোগীদের জন্য অত্যন্ত যন্ত্রণাদায়ক। চিনি কমালে শুধু বাতের ব্যথাই নয়, সামগ্রিক স্বাস্থ্যও উন্নত হবে।

৩. দুগ্ধজাত দ্রব্য (Dairy Products): অনেকের ক্ষেত্রেই দুগ্ধজাত দ্রব্যের প্রোটিন জয়েন্টের চারপাশের টিস্যুতে অস্বস্তি তৈরি করে। এতে ব্যথা আরও বেড়ে যায়। যদি দুধ বাদ দিতে হয়, তবে প্রোটিনের বিকল্প হিসেবে বাদাম, ডাল বা পালং শাক ডায়েটে রাখতে পারেন।

৪. মাত্রাতিরিক্ত লবণ: উচ্চ রক্তচাপের রোগীদের মতো বাতের রোগীদের জন্যও লবণ বিপজ্জনক। বেশি লবণ জয়েন্টে জল জমিয়ে প্রদাহ সৃষ্টি করতে পারে। তাই খাবারের ওপর থেকে কাঁচা লবণ ছড়িয়ে খাওয়ার অভ্যাস আজই ত্যাগ করুন।

৫. অ্যালকোহল ও ধূমপান: অ্যালকোহল রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়িয়ে দেয়, যা থেকে ‘গাউট’ বা মারাত্মক বাতের ব্যথার সৃষ্টি হয়। হাড়ের সুস্থতার জন্য এবং যন্ত্রণাহীন জীবনের জন্য যে কোনও নেশাজাতীয় দ্রব্য থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy