রান্নার জন্য স্বাস্থ্যকর তেল অজানা তথ্য যা আপনাকে অবাক করবে

রান্নায় তেলের ব্যবহার সবাই করে থাকেন। তেল ছাড়া প্রতিদিনের রান্না এক প্রকার অসম্ভব। অনেকেই রান্নায় তেল বেশি ব্যবহার করেন, আবার কেউ কেউ কম তেল ব্যবহার করেন। আসলে রান্নার ক্ষেত্রে ঠিক কতটুকু তেল ব্যবহার করা উচিত তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন জাগে।

এক্ষেত্রে পুষ্টিবিদদের একাংশ তেল একেবারে বাদ না দেওয়ার পক্ষেই কথা বলছেন। প্রত্যেকেরই সামান্য পরিমাণ তেল খাওয়া জরুরি বলেও মত পুষ্টিবিদদের। কিন্তু অতিরিক্ত তেল না খেতে বলছেন তারা।

তবে রান্নায় কোন তেল বেশি উপকারী অলিভ অয়েল নাকি সর্ষের তেল, তা অনেকেরই অজানা। যদিও অনেকেই ভাবেন, অলিভ অয়েল দিয়ে রান্না করা বেশি উপকারী। তাতে কোলেস্টেরল কিছুটা কম যাবে শরীরে। তাই তারা সর্ষের তেল এড়িয়ে চলেন। কিন্তু সত্যিই কি সর্ষের তেলের থেকে অলিভ অয়েল ব্যবহার করা ভালো? চলুন তবে জেনে নেয়া যাক কোন তেল শরীরের জন্য বেশি উপকারী-

>> সর্ষের তেলে আছে নানা ধরনের অ্যান্টি-অক্সিড্যান্ট। তা শরীরের জন্য বেশ উপকারী। থাকে নানা ধরনের ফ্যাটি অ্যাসিড। তা বিশেষ ভাবে যত্ন নেয় হৃদযন্ত্রের। অনেকে বলেন সর্ষের তেল খেলে কোলেস্টেরল বাড়ে। কিন্তু এতে গুড কোলেস্টেরলের পরিমাণ বেশি। ব্যাড কোলেস্টেরল তেমন থাকে না। ফলে শরীরের উপকারই হয় সর্ষের তেল খেলে।

>> সর্ষের তেলে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডও থাকে অনেক। তা-ও শরীরের যত্ন নিতে সক্ষম। বিশেষ করে ফ্যাটি অ্যাসিডের উপস্থিতির কারণে বহু পুষ্টিবিদ অলিভ অয়েলের চেয়েও রান্নায় সর্ষের তেল ব্যবহারে জোর দিয়ে থাকেন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy