মাংস ভালোবাসেন? অতিরিক্ত খেলে শরীরে হতে পারে এই ৫ বিপদ! জেনেনিন বিস্তারিত

মাংস খেতে আমরা অনেকেই পছন্দ করি। মাংসে এমন অনেক পুষ্টি উপাদান রয়েছে যা আমাদের শরীরের জন্য প্রয়োজনীয়। তবে যেকোনো কিছুই অতিরিক্ত খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, মাংসও তার ব্যতিক্রম নয়। বিশেষজ্ঞরা বলছেন, মাংস খাওয়ার ক্ষেত্রে এখন সচেতন হতে হবে। অতিরিক্ত মাংস খেলে শরীরে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। আসুন, জেনে নেওয়া যাক অতিরিক্ত মাংস খেলে শরীরে কী কী ক্ষতি হতে পারে:

১. চুল ও ত্বক খারাপ দেখাতে পারে:

মাংসে ভিটামিন সি প্রায় থাকেই না বললেই চলে। অথচ সুন্দর চুল ও ত্বক বজায় রাখার জন্য ভিটামিন সি অত্যন্ত জরুরি। শাকসবজি খাওয়ার পরিবর্তে যদি অতিরিক্ত মাংস খাওয়া হয়, তাহলে শরীরে ভিটামিন সি-এর অভাব দেখা দিতে পারে। এর ফলে আপনার ত্বক রুক্ষ, অমসৃণ ও বাম্পি (ছোট ছোট দানার মতো) দেখাতে পারে। এমনকি শরীরে অস্বাভাবিক লোম গজানোর সমস্যাও হতে পারে।

২. যেকোনো সময় অসুখ হতে পারে:

যদি আপনি নিয়মিত অতিরিক্ত পরিমাণে মাংস খান, তাহলে আপনার শরীরে ভিটামিন সি-এর ঘাটতি দেখা দেবে। ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক। এর অভাবে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়বে এবং আপনি প্রায় সময়ই অসুস্থ হয়ে পড়তে পারেন।

৩. কোষ্ঠকাঠিন্য হতে পারে:

অতিরিক্ত মাংস খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দিতে পারে এবং মলত্যাগ যন্ত্রণাদায়ক হতে পারে। মাংসে ফাইবারের পরিমাণ কম থাকে, যা স্বাভাবিক মলত্যাগের জন্য অপরিহার্য। ফাইবার অভাবে হজম প্রক্রিয়া ধীর হয়ে যায় এবং কোষ্ঠকাঠিন্যের সৃষ্টি হয়।

৪. কিডনিতে স্টোন হতে পারে:

মাংস পিউরিন নামক একটি কম্পাউন্ডে পরিপূর্ণ থাকে। শরীরে পিউরিনের মাত্রা বেড়ে গেলে তা ইউরিক অ্যাসিডে রূপান্তরিত হয়। অতিরিক্ত ইউরিক অ্যাসিড কিডনিতে জমা হয়ে পাথর তৈরি করতে পারে। তাই অতিরিক্ত মাংস খাওয়া কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি বাড়িয়ে তোলে।

৫. ওজন বেড়ে যায়:

মাংসে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। যদিও প্রোটিন শরীরের জন্য প্রয়োজনীয়, তবে অতিরিক্ত প্রোটিন গ্রহণ করলে তা শরীরে ফ্যাট হিসেবে জমা হতে পারে, যার ফলে ওজন সহজেই বেড়ে যায়। বিশেষ করে রেড মিটে স্যাচুরেটেড ফ্যাট বেশি থাকে, যা ওজন বৃদ্ধির পাশাপাশি হৃদরোগের ঝুঁকিও বাড়াতে পারে।

তাই মাংস খান, তবে পরিমিত পরিমাণে। আপনার খাদ্যতালিকায় শাকসবজি ও ফলমূলের সঠিক ভারসাম্য বজায় রাখুন। সুস্থ থাকতে হলে অতিরিক্ত মাংস খাওয়ার অভ্যাস ত্যাগ করা জরুরি। প্রয়োজনে একজন পুষ্টিবিদের পরামর্শ নিতে পারেন।