বুক পকেটে মুঠোফোন? ডেকে আনছেন মারাত্মক বিপদ!

একটি দিনও কি সেলফোন ছাড়া কাটানো সম্ভব? একটু সময় নিয়ে ভাবুন! আমরা প্রায় সকলেই মোবাইল ফোনের বহুবিধ ব্যবহারে এতটাই অভ্যস্ত হয়ে পড়েছি যে, এই যন্ত্রটিকে সবসময় হাতের কাছে রাখতে চাই। বিশেষত ছেলেরা মোবাইল ফোনটিকে তাদের বুক পকেটেই রাখেন। কিন্তু এর ফলে শরীরে যে মারাত্মক সব সমস্যা দেখা দিতে পারে, সে কথা আমরা বেমালুম ভুলে যাই!

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ওয়ারলেস নেটওয়ার্কে যুক্ত থাকা অবস্থায় মোবাইল ফোন বুক পকেটে রাখলে আমাদের শরীরে তুলনামূলকভাবে অনেক বেশি রেডিয়েশন প্রবেশ করে। যদি ব্যাগে মোবাইল রাখার অভ্যাস করেন, তাহলে এই রেডিয়েশনের পরিমাণ অন্তত দুই থেকে সাত শতাংশ পর্যন্ত কমানো সম্ভব। গবেষকরা এমনও জানিয়েছেন যে, সেলফোন থেকে নির্গত রেডিয়েশনের সঙ্গে টিউমার বৃদ্ধির একটি নিবিড় সম্পর্ক রয়েছে।

শুধু তাই নয়, এই ধরনের রেডিয়েশনের প্রভাবে আপনার ডিএনএ-র গঠন পর্যন্ত পরিবর্তিত হতে পারে। এছাড়াও, বন্ধ্যাত্ব এবং হৃদরোগের মতো নানা সমস্যাও দেখা দিতে পারে।

আপনার কি প্যান্টের পকেটে ফোন রাখার অভ্যাস আছে? যদি থাকে, তবে সাবধান! এর ফলে পেলভিক বোনের গঠনে সমস্যা আসতে পারে এবং হাড়ের ঘনত্বও কমতে পারে। পিছনের দিকে রেডিয়েশন যাওয়ার কারণে পিঠে ব্যথার মতো সমস্যাও হতে পারে। এমনকি, পেছনের পকেটে ফোন রাখলে বসার ভঙ্গি বা পশ্চারেও নানা ধরনের সমস্যা দেখা দেয়।

তাই নিজের স্বাস্থ্য সুরক্ষার জন্য মোবাইল ফোনটিকে শরীরের থেকে একটি নিরাপদ দূরত্বে রাখুন। সুস্থ জীবনযাপন করুন!