বাথরুমে স্ট্রোকের ঝুঁকি বেশি? কারণ জানালেন বিশেষজ্ঞরা

স্ট্রোকের ঘটনাগুলির দিকে লক্ষ্য করলে দেখা যায়, অনেক ক্ষেত্রেই তা বাথরুমে ঘটে। এটি কি কেবলই কাকতালীয় নাকি এর পেছনে কোনো বিশেষ কারণ রয়েছে? বিশেষজ্ঞরা বলছেন, এই প্রবণতার পেছনে নির্দিষ্ট কিছু কারণ বিদ্যমান। স্নানের ভুল পদ্ধতির কারণেই বাথরুমে স্ট্রোকের ঝুঁকি বাড়ে বলে মনে করছেন তারা।

বিশেষজ্ঞদের মতে, স্নান করার সময় আমরা অনেকেই প্রথমে মাথা ও চুল ভেজাই, যা একেবারেই সঠিক অভ্যাস নয়। এটি একটি ভুল পদ্ধতি এবং এর ফলেই স্ট্রোকের ঝুঁকি বাড়ে।

প্রথমে মাথা ভেজানো কেন বিপজ্জনক?

স্নান করতে গিয়ে প্রথমেই মাথায় জল দিলে শরীরের রক্ত দ্রুত মাথায় উঠে যায়। এর ফলে মস্তিষ্কের কৈশিক ও ধমনী একসঙ্গে ছিঁড়ে যাওয়ার আশঙ্কা থাকে। এই কারণে মুহূর্তের মধ্যে স্ট্রোক হতে পারে এবং আক্রান্ত ব্যক্তি মাটিতে পড়ে যেতে পারেন। বাথরুমের বদ্ধ পরিবেশে থাকার কারণে অনেক সময় অন্যদের নজরে আসতেও দেরি হয়, যা পরিস্থিতি আরও জটিল করে তোলে।

আন্তর্জাতিক গবেষণা কী বলছে:

কানাডার মেডিকেল অ্যাসোসিয়েশন জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মিনি স্ট্রোক বা স্ট্রোকের কারণ হিসেবে পূর্বে ধারণা করা ঝুঁকির তুলনায় স্নানের ভুল পদ্ধতি দীর্ঘস্থায়ী এবং আরও ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।

বিশ্বের বিভিন্ন গবেষণা রিপোর্টেও স্নানের সময় স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু বা পক্ষাঘাতগ্রস্ত হওয়ার ঘটনা ক্রমশ বৃদ্ধির তথ্য উঠে এসেছে। আর এই কারণেই স্নানের সময় কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলা অত্যন্ত জরুরি। সঠিক নিয়ম অনুসরণ না করলে স্নান মৃত্যুর কারণও হতে পারে।

স্নানের সময় যা করা উচিত নয়:

স্নান করার সময় কখনোই প্রথমে মাথা এবং চুল ভেজানো উচিত নয়। এর প্রধান কারণ হলো আমাদের শরীরে রক্ত সঞ্চালন একটি নির্দিষ্ট তাপমাত্রায় হয়ে থাকে। শরীরের এই তাপমাত্রা বাইরের তাপমাত্রার সঙ্গে মানিয়ে নিতে কিছুটা সময় লাগে।

স্নানের সঠিক নিয়ম:

স্নানের সঠিক নিয়ম হলো প্রথমে পায়ের পাতা ভেজানো। এরপর ধীরে ধীরে জল উপরের দিকে অর্থাৎ কাঁধ পর্যন্ত ভেজাতে হবে। তারপর মুখে জল দিন এবং সবশেষে মাথায় জল ঢালুন। যাদের উচ্চ রক্তচাপ, উচ্চ কোলেস্টেরল এবং মাইগ্রেনের মতো স্বাস্থ্য সমস্যা রয়েছে, তাদের পাশাপাশি সকলেরই এই পদ্ধতি মেনে চলা জরুরি।

সঠিক পদ্ধতিতে স্নান করার অভ্যাস গড়ে তুলে আমরা বাথরুমে স্ট্রোকের ঝুঁকি অনেকাংশে কমাতে পারি এবং একটি সুস্থ জীবন যাপন করতে পারি।