ত্বকের জেল্লা ফেরাতে ডিমের খোসার ফেসপ্যাক, ঘরোয়া উপায়ে উজ্জ্বল ত্বকের রহস্য!

বাজারের কেমিক্যালযুক্ত ফেসপ্যাক ব্যবহার করতে যদি আপনি অনিচ্ছুক হন, তাহলে ঘরেই তৈরি করে নিতে পারেন ডিমের খোসার ফেসপ্যাক। এটি আপনার ত্বকের টানটান ভাব ফিরিয়ে এনে জেল্লা বাড়াতে সাহায্য করবে।

যেভাবে বানাবেন ডিমের খোসার ফেসপ্যাক
প্রথমে কিছু ডিমের খোসা নিন এবং কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখুন। এরপর সেগুলোকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালো করে গুঁড়ো করে নিন। এই গুঁড়োর মধ্যে ডিমের কুসুম মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। এবার তাতে পরিমাণ মতো বেসন, সামান্য মধু এবং অল্প হলুদ মিশিয়ে নিন। সবকিছু ভালোভাবে মিশিয়ে একটি মসৃণ ফেসপ্যাক তৈরি করুন। মিশ্রণটি ফ্রিজে রেখে ঠাণ্ডা করে ব্যবহার করলে আরও ভালো ফল পাবেন।

কীভাবে ব্যবহার করবেন?
প্রথমে আপনার মুখ ফেসওয়াস দিয়ে ভালো করে পরিষ্কার করে নিন। এরপর তৈরি করে রাখা ফেসপ্যাকটি পুরো মুখে সমানভাবে লাগিয়ে আধা ঘণ্টা অপেক্ষা করুন। প্যাকটি শুকিয়ে গেলে ঠাণ্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। মুখ মোছার পর অল্প পরিমাণে ময়শ্চারাইজার মেখে নিন। সপ্তাহে অন্তত ২ দিন এই ফেসপ্যাকটি ব্যবহার করুন। নিয়মিত ব্যবহারে আপনার ত্বক টানটান হবে এবং হারানো জেল্লা ফিরে আসবে।

স্ক্রাবার হিসেবে ডিমের খোসা
ডিমের খোসা শুধু ফেসপ্যাক হিসেবেই নয়, স্ক্রাবার হিসেবেও দারুণ কাজ করে। ডিমের খোসা ভালো করে গুঁড়ো করে নিন। এর সঙ্গে অল্প মধু মিশিয়ে প্রতিদিন এটি ব্যবহার করুন। এই মিশ্রণটি ত্বকের বলিরেখা সরাতে অত্যন্ত কার্যকর।