“৩০ মিনিট ধরে যা করেছে তা প্রত্যাশিত ছিল না,” সায়ক চক্রবর্তীর অন্ধকার দিক ফাঁস করলেন স্যান্ডি

অলি পাব কাণ্ডে সায়ক চক্রবর্তীর বিতর্কিত ভিডিও ঘিরে যখন নেটপাড়া উত্তাল, ঠিক তখনই তাঁর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর স্যান্ডি সাহা। স্যান্ডির দাবি, কয়েক বছর আগে সায়ক তাঁকে যৌন হেনস্থা করেছিলেন। এই অভিযোগ সামনে আসতেই টলিপাড়ায় শোরগোল পড়ে গিয়েছে।

স্যান্ডি সাহার অভিযোগ অনুযায়ী, তিন-চার বছর আগে একটি শুটিংয়ের জন্য তিনি সায়কের বাড়িতে গিয়েছিলেন। সেখানে নেশাগ্রস্ত অবস্থায় থাকাকালীন সায়ক প্রায় ৩০ মিনিট ধরে তাঁর ওপর যৌন নির্যাতন চালান। এতদিন কেন মুখ খোলেননি— এই প্রশ্নে স্যান্ডি জানান, সায়কের তৎকালীন ‘ভালো ইমেজ’ এবং কেউ বিশ্বাস করবে কি না সেই ভয়ই তাঁকে আটকে রেখেছিল। সম্প্রতি প্রযোজক অর্ক গঙ্গোপাধ্যায় এক শিশুশিল্পীকে হেনস্থা নিয়ে নাম না করে সরব হওয়ার পর স্যান্ডিও নিজের অভিজ্ঞতা ভাগ করার সাহস পান।

অন্যদিকে, সায়ক ইতিমধ্যেই স্যান্ডিকে সোশ্যাল মিডিয়ায় ব্লক করেছেন বলে জানা গিয়েছে। যদিও এই অভিযোগের ভিত্তিতে সায়কের কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি। টলিপাড়ার বিশিষ্ট মহলের মতে, সোশ্যাল মিডিয়ায় অভিযোগ তোলার পাশাপাশি আইন ও প্রশাসনের দ্বারস্থ হওয়া প্রয়োজন। এখন দেখার, এই অভিযোগের জল শেষ পর্যন্ত কত দূর গড়ায়।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy