১৪ দিনে ১১০০ কোটি পার! বক্স অফিসে ‘ধুরন্ধর ২’-এর তাণ্ডব, ভাঙল সব রেকর্ড

বক্স অফিসে সুনামি বইয়ে দিচ্ছে রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর ২’। মুক্তির মাত্র ১৪ দিনের মাথায় ভারতে ছবিটির গ্রস কালেকশন দাঁড়িয়েছে ১১০১.৪৭ কোটি টাকা। বিশ্বজুড়ে এই ছবি ইতিমধ্যেই ১৪৬৬.৪৭ কোটি টাকার ব্যবসা করে ‘অল-টাইম ব্লকবাস্টার’-এর তকমা ছিনিয়ে নিয়েছে। যদিও ১৪তম দিনে ছবিটির আয় ছিল ২৪.০৬ কোটি টাকা—যা এখনও পর্যন্ত সর্বনিম্ন দৈনিক আয়—তা সত্ত্বেও সামগ্রিক ব্যবসার গ্রাফ তুঙ্গে।

পরিসংখ্যান বলছে, ছবিটির মূল প্রাণভ্রমরা হল হিন্দি বলয়। হিন্দি সংস্করণে ছবিটি রাজত্ব করলেও দক্ষিণ ভারতীয় ভাষাগুলোতে (তামিল, তেলুগু ও মালায়ালম) ব্যবসা তুলনামূলকভাবে অনেকটাই সীমিত। তবে সাফল্যের দৌড়ে রণবীর সিং ইতিমধ্যেই ‘পুষ্পা ২’, ‘স্ত্রী ২’ এবং ‘ছাবা’-র মতো বড় হিটকে পিছনে ফেলে দিয়েছেন। এমনকি লাইফটাইম কালেকশনের বিচারে ‘কেজিএফ চ্যাপ্টার ২’ ও ‘আরআরআর’-এর মতো মহাকাব্যিক ছবিকেও টক্কর দিচ্ছে ‘ধুরন্ধর ২’। ট্রেড অ্যানালিস্টদের মতে, আগামী সপ্তাহান্তে ছবিটির লক্ষ্য এখন ‘বাহুবলী ২’-এর রেকর্ড ছোঁয়া।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy