অপেক্ষার অবসান! ভিকি-ক্যাটরিনার পরিবারে এল নতুন সদস্য, সমাজমাধ্যমে সুখবর দিলেন অভিনেতা

অপেক্ষার অবসান ঘটিয়ে আজ সকাল সকাল ক্যাটরিনা ও ভিকি কৌশলের পরিবারে এলো সুখবর। ৪২ বছর বয়সে পুত্রসন্তানের জন্ম দিলেন জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। গত সেপ্টেম্বর মাসেই ভিকি কৌশল ও ক্যাটরিনা কইফ নিজেদের অন্তঃসত্ত্বা হওয়ার সুখবরটি প্রকাশ্যে এনেছিলেন, যার পর থেকেই ভক্তরা অধীর আগ্রহে সময় গুনছিলেন। আজ তাঁদের পরিবারে এলো নতুন সদস্য।

অভিনেতা ভিকি কৌশল সমাজমাধ্যমে এই আনন্দের বার্তাটি দিয়েছেন। তিনি পোস্ট করে লেখেন, “আমাদের খুশির কারণ ভূমিষ্ঠ হয়েছে।” তিনি এই পোস্টের সঙ্গে হৃদয়ের ইমোজি জুড়ে দিয়েছেন, যা তাঁদের উচ্ছ্বাস প্রকাশ করছে।

ভিকি ও ক্যাটরিনার ব্যক্তিগত জীবনের প্রতিটি মুহূর্তই থেকেছে আলোচনার কেন্দ্রে। ২০২১ সালের ডিসেম্বর মাসে তাঁরা রাজস্থানের এক জমকালো অনুষ্ঠানে গাঁটছড়া বাঁধেন, যেখানে গোপনীয়তা বজায় রেখে বসেছিল বিয়ের আসর।

এরপর, ২০২৪ সাল থেকে ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে জল্পনা শোনা যায় সর্বত্র। কারণ, সেই সময় তিনি দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন এবং লন্ডনে মায়ের কাছে সময় কাটাচ্ছিলেন। অবশেষে সেই সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে গত সেপ্টেম্বর মাসে নায়িকা নিজেই গর্ভাবস্থার ছবি প্রকাশ করে সুখবরটি নিশ্চিত করেছিলেন।