ট্রানজিশন থেকে প্রেম, সঞ্জয় বাঙ্গারের কন্যার ব্যক্তিগত জীবন নিয়ে ফাঁস বড় তথ্য!

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও কোচ সঞ্জয় বাঙ্গারের কন্যা অনায়া বাঙ্গার বর্তমানে সোশ্যাল মিডিয়ায় চর্চার কেন্দ্রবিন্দুতে। আরিয়ান বাঙ্গার নামে পরিচিত একসময়ের বাঁ-হাতি স্পিন অলরাউন্ডার অনায়া সফলভাবে লিঙ্গ পরিবর্তনকারী অস্ত্রোপচার সম্পন্ন করেছেন। নিজের নতুন পরিচয় ও জীবন নিয়ে সম্প্রতি কৌতুক অভিনেতা প্রণিত মোরের স্ট্যান্ড-আপ শো-তে খোলাখুলি আলোচনা করেছেন তিনি।

অনুষ্ঠানে প্রণিত যখন অনায়ার সম্পর্কের বর্তমান স্থিতি নিয়ে প্রশ্ন করেন, তখন তিনি স্পষ্ট জানান, তিনি বিষমকামী এবং পুরুষদের প্রতি আগ্রহী। নিজের পছন্দের সঙ্গীর বর্ণনা দিতে গিয়ে অনায়া বলেন, তিনি লম্বা, পেশিবহুল এবং আবেগপ্রবণ পুরুষ পছন্দ করেন। তার এই অকপট স্বীকারোক্তি দর্শকদের মধ্যে বেশ হাসির খোরাক যোগায়।

ক্রিকেটারদের কাছ থেকে ডিএম (Direct Message) পান কি না—এমন প্রশ্নের উত্তরে অনায়া হেসে বিষয়টি এড়িয়ে যান। তিনি জানান, যেহেতু তিনি নিজেও ক্রিকেট খেলেছেন এবং অনেক ক্রিকেটারের সাথে তার সখ্যতা রয়েছে, তাই বিষয়টি স্বাভাবিক। লিঙ্গ পরিবর্তনের পর অনায়া নিজের জীবনকে নতুন করে সাজিয়ে তুলছেন। তার এই সাহসিকতা এবং স্বচ্ছ জীবনবোধের প্রশংসা করছেন নেটিজেনরা। বর্তমানে অনায়ার ওই শো-এর ক্লিপটি ইন্টারনেটে ব্যাপক ভাইরাল হয়েছে, যা তার ব্যক্তিগত জীবন সম্পর্কে ভক্তদের কৌতুহল আরও বাড়িয়ে দিয়েছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy