“৯০০০ এমএএইচ ব্যাটারি আর ২০০ এমপি ক্যামেরা!” বাজারে আসছে ওয়ানপ্লাস এস ৭, তাক লাগানো ফিচারে চমক

স্মার্টফোন প্রেমীদের জন্য দারুণ খবর নিয়ে আসছে জনপ্রিয় টেক ব্র্যান্ড ওয়ানপ্লাস। খুব শীঘ্রই বাজারে লঞ্চ হতে চলেছে সংস্থার নতুন ফ্ল্যাগশিপ সিরিজ—ওয়ানপ্লাস এস ৭ (OnePlus Ace 7)। প্রযুক্তি মহলে গুঞ্জন রয়েছে যে, এই নতুন সিরিজটি ভারতে ‘ওয়ানপ্লাস ১৬আর’ (OnePlus 16R) নামে আত্মপ্রকাশ করতে পারে। যদিও কোম্পানি এখনও আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করেনি, তবে ফাঁস হওয়া বিভিন্ন স্পেসিফিকেশন ইতিমধ্যেই টেকপ্রেমীদের নজর কেড়েছে।
ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, নতুন এই সিরিজে এস ৭ এবং এস ৭ প্রো—এই দুটি মডেল থাকতে পারে। ফোনটিতে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হতে পারে শক্তিশালী স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ (Snapdragon 8 Elite Gen 5) চিপসেট। ডিসপ্লের ক্ষেত্রে এতে থাকছে ৬.৭৮ ইঞ্চির ফ্ল্যাট LTPS OLED স্ক্রিন, যা ১.৫কে রেজোলিউশন এবং ১৮৫ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে।
সবচেয়ে বড় চমক রয়েছে ক্যামেরা ও ব্যাটারির বিভাগে। গুঞ্জন উঠেছে, এই ফোনে থাকতে পারে ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরা। অন্যদিকে, প্রো মডেলে ৫০০০ মেগাপিক্সেলের স্যামসাং জেএন৫ পেরিস্কোপ টেলিফটো লেন্স সহ ৩.৫ গুণ অপটিক্যাল জুমের সুবিধা মিলতে পারে। পাশাপাশি, দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ নিশ্চিত করতে প্রায় ৯০০০ এমএএইচ-এর বিশাল ব্যাটারি এবং ১০০ ওয়াট বা তার বেশি ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হতে পারে। একটানা ভারী ব্যবহারের সময় ফোন ঠান্ডা রাখতে এতে ইন-বিল্ট কুলিং ফ্যানও থাকতে পারে বলে খবর।
ভারতে এই ফোনটি ৭০,০০০ থেকে ৭৫,০০০ টাকার কাছাকাছি মূল্যে লঞ্চ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে সংস্থার পক্ষ থেকে চূড়ান্ত সিলমোহর না পরা পর্যন্ত এই তথ্যের জন্য অনুরাগীদের আরও কিছুটা অপেক্ষা করতে হবে।