“বরফের নিচে মহাজাগতিক রহস্যভেদ!”-পদার্থবিজ্ঞানে নোবেল জয় বিজ্ঞানী ফ্রান্সিস হালজেনের

বরফের নিচে নিউট্রিনো কণা পর্যবেক্ষণ এবং মহাজাগতিক উৎসের উচ্চশক্তির নিউট্রিনো আবিষ্কারে অসামান্য অবদানের জন্য ২০২৬ সালের পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার অর্জন করলেন প্রখ্যাত বিজ্ঞানী ফ্রান্সিস হালজেন। বেলজিয়ামে জন্মগ্রহণ করা এই মেধাবী বিজ্ঞানী বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ ইউনিভার্সিটি অফ উইসকনসিন-ম্যাডিসনে কর্মরত রয়েছেন।
নোবেল কমিটির আনুষ্ঠানিক তথ্য অনুযায়ী, পৃথিবী থেকে বহু দূরে অবস্থিত মহাজাগতিক উৎস থেকে ছুটে আসা উচ্চশক্তির নিউট্রিনো আবিষ্কার এবং বিশ্বখ্যাত ‘আইসকিউব নিউট্রিনো অবজারভেরি’ (IceCube Neutrino Observatory) গঠনে অত্যন্ত নির্ণায়ক ও দূরদর্শী ভূমিকা পালনের জন্য তাঁকে এই সম্মানজনক পুরস্কারে ভূষিত করা হয়েছে।
পুরস্কারের ঘোষণায় নোবেল কমিটি স্পষ্টভাবে উল্লেখ করেছে যে, “আইসকিউব নিউট্রিনো অবজারভেটরিতে তাঁর নির্ণায়ক অবদান এবং মহাজাগতিক উৎসের উচ্চশক্তির নিউট্রিনো আবিষ্কারই তাঁকে এই সর্বোচ্চ সম্মানের অধিকারী করেছে।” বিজ্ঞান মহলে তাঁর এই আবিষ্কার এক নতুন দিগন্তের উন্মোচন করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।