বিগ বস ২০-এ বড় ধাক্কা! ডেঙ্গু আক্রান্ত হয়ে কি মাঝপথেই শো ছাড়লেন গায়ক কাজী তৌকির?

বলিউডের জনপ্রিয় রিয়ালিটি শো ‘বিগ বস ২০’-এ প্রতিযোগী হিসেবে অংশ নিয়ে শুরু থেকেই দর্শকদের মন জয় করে চলেছেন জনপ্রিয় গায়ক কাজী তৌকির। তাঁর সহজিয়া এবং প্রাণবন্ত স্বভাবের প্রশংসা খোদ সঞ্চালক সালমান খানও বহুবার করেছেন। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাঁর স্বাস্থ্য নিয়ে এক চাঞ্চল্যকর খবর ছড়িয়ে পড়ে। দাবি করা হয় যে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় কাজী তৌকির শো ছেড়ে মাঝপথেই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছেন। এই খবরেই রীতিমতো ভেঙে পড়েন তাঁর কোটি কোটি ভক্ত ও শুভানুধ্যায়ীরা।
ফ্যানদের এই ক্রমবর্ধমান উদ্বেগের অবসান ঘটাতে অবশেষে মুখ খুলেছে গায়কের অফিশিয়াল টিম। কাজীর ভেরিফায়েড ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি আনুষ্ঠানিক বিবৃতি জারি করে জানানো হয়েছে যে, তিনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং শো ছেড়ে কোথাও যাননি। বিবৃতিতে বলা হয়েছে, “আমাদের রোকস্টার কাজী গত কয়েকদিন ধরে বিগ বসের ঘরে হালকা জ্বরে ভুগছেন এবং যখনই সুযোগ পাচ্ছেন, বিশ্রাম নিচ্ছেন। সম্প্রতি কিছুটা দুর্বলতা অনুভব করায় তাঁকে দ্রুত মেডিকেল রুমে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসকরা তাঁর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করেন। তিনি এখনও বিগ বসের ঘরের ভেতরেই রয়েছেন এবং তাঁর স্বাস্থ্যের বিষয়টি নিয়ে আমরা নিয়মিত বিগ বস টিম কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে চলেছি।”
টিমের পক্ষ থেকে ভক্তদের উদ্দেশে আরও বলা হয়েছে, “দয়া করে কোনো রকম ভুয়ো বা বিভ্রান্তিকর তথ্যে কান দেবেন না। আমাদের কাজীর জন্য সবাই প্রার্থনা করুন এবং আগের মতোই আপনাদের ভালোবাসা ও সমর্থন বজায় রাখুন। আমরা আপনাদের নিয়মিত আপডেট দিতে থাকব। যখনই তিনি পুরোপুরি সুস্থ বোধ করবেন, আমরা জানি আমাদের সবচেয়ে এনার্জটিক রোকস্টার তাঁর পুরো অউরা এবং অপ্রতিরোধ্য শক্তি নিয়ে দুর্দান্ত কামব্যাক করবেন। ততদিন পর্যন্ত তাঁর পাশে থাকুন।” উল্লেখ্য, বিগত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় তাঁর ডেঙ্গু আক্রান্ত হওয়ার খবর দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল, যা এই বিবৃতির মাধ্যমে আপাতত স্পষ্ট করে দিল টিম।