IRCTC-র এই মেগা আন্তর্জাতিক ট্যুরে মাত্র ৩০ জন পাবেন সুযোগ, জানুন খরচ

আপনি কি দীর্ঘদিন ধরে পরিবারের সঙ্গে বা বন্ধুদের নিয়ে বিদেশে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন? তবে আপনার জন্য এল এক বিরাট সুখবর! ভারতীয় রেলের অঙ্গপ্রতিষ্ঠান আইআরসিটিসি (IRCTC) পর্যটকদের জন্য নিয়ে এল একটি আকর্ষণীয় আন্তর্জাতিক ট্যুর প্যাকেজ। এই বিশেষ প্যাকেজটির নাম দেওয়া হয়েছে ‘Sizzling Singapore & Malaysia [EHO037I]’

এই আন্তর্জাতিক সফরটি শুরু হবে আগামী ২৮ অক্টোবর, ২০২৬ তারিখে এবং শেষ হবে ২ নভেম্বর, ২০২৬-এ। তবে এতে সুযোগ থাকবে অত্যন্ত সীমিত, কারণ প্যাকেজটিতে মাত্র ৩০ জন যাত্রী ভ্রমণের সুযোগ পাবেন।

কোথায় কোথায় ঘোড়ানো হবে?

এই বিশেষ সফরে ভ্রমণকারীরা দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম জনপ্রিয় দুটি দেশ— সিঙ্গাপুর এবং মালয়েশিয়া দেখার সুযোগ পাবেন। সিঙ্গাপুরের বিখ্যাত Gardens by the Bay, রোমাঞ্চকর Night Safari এবং রূপসী Sentosa Island ঘোরানো হবে। অন্যদিকে, মালয়েশিয়ার Kuala Lumpur City, KL Tower, Genting Highlands, Batu Caves এবং Putrajaya-র মতো আকর্ষণীয় জায়গাগুলি এই ভ্রমণসূচির অন্তর্ভুক্ত রয়েছে।

ফ্লাইটের বিবরণ:

কলকাতা থেকে পুরো সফরটি পরিচালনা করা হবে বিখ্যাত মালয়েশিয়ান এয়ারলাইন্সের (Malaysian Airlines) মাধ্যমে।

  • যাত্রার দিন (২৮ অক্টোবর): রাত ১২:১০ মিনিটে কলকাতা বিমানবন্দর থেকে বিমানটি ছাড়বে এবং সকাল ৯:০৫ মিনিটে সিঙ্গাপুরে পৌঁছাবে।

  • ফিরতি ফ্লাইট (২ নভেম্বর): রাত ৯:৩৫ মিনিটে কুয়ালালামপুর থেকে উড়ান দিয়ে পরদিন সকাল ১১:১০ মিনিটে কলকাতায় অবতরণ করবে।

    (বি.দ্র. এয়ারলাইন্সের অপারেটিং চাহিদার ভিত্তিতে ফ্লাইটের সময়ে কিছুটা পরিবর্তন হতে পারে)।

খরচ কত পড়বে?

প্যাকেজের মূল্যের মধ্যেই প্রতিদিনের প্রাতরাশ (Breakfast), দুপুরের খাবার (Lunch) এবং রাতের খাবার (Dinner) অন্তর্ভুক্ত রাখা হয়েছে।

  • একক ব্যক্তি (Single Occupancy): জনপ্রতি ১,৩৩,৫৫০ টাকা।

  • দু’জন এক সঙ্গে (Double Occupancy): জনপ্রতি ১,০৯,৯৩০ টাকা।

  • তিনজন এক সঙ্গে (Triple Occupancy): জনপ্রতি ১,১২,১০০ টাকা।

  • শিশুদের জন্য: অতিরিক্ত বেড সহ শিশুদের খরচ ১,১১,৫০০ টাকা এবং বেড ছাড়া ভাড়ার পরিমাণ ৮৯,০৫০ টাকা।

    (উল্লেখ্য, বুকিং করার সময় সরকারের নিয়ম অনুযায়ী প্রযোজ্য অতিরিক্ত TCS আলাদাভাবে যুক্ত হবে)।

বুকিং করবেন কীভাবে?

অ্যাডভান্স রিজার্ভেশনের জন্য যাত্রীদের মোট প্যাকেজের ৩০% টাকা অগ্রিম হিসেবে আইআরসিটিসির কাছে জমা দিতে হবে, যা অফেরতযোগ্য (Non-refundable)। বাকি ৭০% টাকা সফর শুরুর অন্তত ৩০ দিন আগে পরিশোধ করতে হবে। ০ থেকে ২ বছরের শিশুদের বুকিংয়ের জন্য সরাসরি IRCTC অফিসে যোগাযোগের নির্দেশ দেওয়া হয়েছে।

ভিসা ও প্রয়োজনীয় কাগজপত্র:

  • সিঙ্গাপুর ভিসা: পাসপোর্টটি ভারত ছাড়ার তারিখ থেকে অন্তত ৬ মাসের জন্য বৈধ হতে হবে এবং তাতে অন্তত ২টি ফাঁকা পাতা থাকা আবশ্যক। সাথে ভিসা ফর্ম (14A), ছবি, ব্যাঙ্ক স্টেটমেন্ট, পেশার তথ্য ও পাসপোর্টের কপি জমা দিতে হবে। এছাড়া, ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি যাত্রীর জন্য অন্তত ৮০,০০০ টাকার ক্লোজিং ব্যালেন্স থাকা বাধ্যতামূলক।

  • মালয়েশিয়া (MDAC): পাসপোর্টের প্রথম ও শেষ পাতার কপি, ফ্লাইটের টিকিট ও হোটেল বুকিং সংক্রান্ত নথি জমা দিতে হবে।

ভ্রমণ শুরুর অন্তত এক মাস আগেই এই সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র আইআরসিটিসির (IRCTC) আঞ্চলিক অফিসে জমা করতে হবে। পুজোর মৌসুমে আন্তর্জাতিক সফরের এমন সুযোগ হাতছাড়া করতে না চাইলে দ্রুত বুকিং করাই বুদ্ধিমানের কাজ হবে!