কবে ঢুকছে ৩৮ শতাংশ DA? পুজোর আগেই পকেটে ভারী হচ্ছে রাজ্য সরকারি কর্মীদের

পুজো আসতে আর মাত্র এক মাস বাকি। তার আগেই রাজ্য সরকারি কর্মীদের জন্য এল বড় সুখবর। আগামী ১ অক্টোবর থেকে রাজ্য সরকারি কর্মীরা মূল বেতনের ৩৮ শতাংশ হারে ডিএ পাবেন। একই হারে ডিআর পাবেন রাজ্য সরকারের পেনশনভোগী ও পারিবারিক পেনশনভোগীরাও। কেন্দ্রীয় কর্মচারীদের সঙ্গে ব্যবধান কমাতে মহার্ঘ ভাতা বাড়ানোর এই সিদ্ধান্ত কার্যকর হতে চলেছে শীঘ্রই। অর্থ দফতর ইতিমধ্যেই এই মর্মে প্রয়োজনীয় বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে।
কারা পাবেন এই বর্ধিত ডিএ?
রাজ্যের সরকারি কর্মী, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষাকর্মী, বিভিন্ন স্ট্যাটিউটরি বডি, সরকারি সংস্থা, পঞ্চায়েত কর্মী, পুরসভা ও পুরনিগমের কর্মী এবং পেনশনভোগীরা এই বর্ধিত মহার্ঘ ভাতার আওতায় আস পবেন। পাশাপাশি, যেসব দৈনিক মজুরির কর্মীদের বেতন ন্যূনতম মজুরি আইনের আওতায় নির্ধারিত নয়, তাঁদের দৈনিক মজুরি ১ অক্টোবর থেকে অতিরিক্ত একশো দশ টাকা বৃদ্ধি করা হবে।
পুজোর আগে কবে ঢুকবে বেতন ও ডিএ?
সাধারণত মাসের শেষ কাজের দিনে কর্মীদের বেতন দেওয়া হয় এবং শিক্ষকরা মাসের প্রথম তারিখে বেতন পান। তবে উৎসবের কথা মাথায় রেখে পুজোর মাসে অগ্রিম বেতন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি বছর ১৫ অক্টোবর থেকে দুর্গাপুজোর সরকারি ছুটি শুরু হয়ে যাচ্ছে। সেই কারণে আগামী ১৩ অথবা ১৪ অক্টোবরের মধ্যেই কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে অগ্রিম বেতন ও বর্ধিত ডিএ পৌঁছে যাবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই অগ্রিম বেতনের সঙ্গেই বাড়তি ডিএ যুক্ত করে কর্মীরা হাতে পাবেন, যা কেবল সংশোধিত মূল বেতনের ওপর হিসাব করা হবে।