ব্যাঙ্ক অফ বরোদায় ১১ হাজার শূন্যপদে বিশাল নিয়োগ! কীভাবে আবেদন করবেন, জেনে নিন খুঁটিনাটি!

সরকারি ব্যাঙ্কে চাকরি করার সুবর্ণ সুযোগ খুঁজছেন? আপনার জন্য রয়েছে বিরাট সুখবর। ব্যাঙ্ক অফ বরোদা (Bank of Baroda) দেশের বেকার যুবক-যুবতীদের জন্য বিপুল পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে মোট ১১,০০০ রেগুলার পদে কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যেই অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।
শূন্যপদ ও বয়সসীমা
ব্যাঙ্ক অফ বরোদার এই নিয়োগ মূলত দুটি প্রধান ভাগে বিভক্ত:
ওয়েলথ এক্সিকিউটিভ (Wealth Executive): এই পদে মোট ১,০০০টি শূন্যপদ রয়েছে। আবেদনের জন্য ন্যূনতম বয়স ২৪ বছর এবং সর্বোচ্চ বয়স ৩২ বছর ধার্য করা হয়েছে।
ক্রেডিট অ্যানালিস্ট (Credit Analyst): কর্পোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ক্রেডিট বিভাগের আওতায় এই পদে ১০০টি শূন্যপদ রয়েছে। এই পদের জন্য প্রার্থীর বয়স ২১ থেকে ৩৩ বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্ত
ওয়েলথ এক্সিকিউটিভ: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো শাখায় স্নাতক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি ফিন্যান্স, ব্যাঙ্কিং বা ম্যানেজমেন্টে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকলে প্রার্থীরা বিশেষ অগ্রাধিকার পাবেন।
ক্রেডিট অ্যানালিস্ট: স্নাতক ডিগ্রির পাশাপাশি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের (CA) শংসাপত্র এবং বাণিজ্যিক ব্যাঙ্কে অন্তত ১ বছরের কাজের অভিজ্ঞতা বাধ্যতামূলক।
আবেদন পদ্ধতি ও গুরুত্বপূর্ণ তারিখ
আবেদনের মাধ্যম: সম্পূর্ণ অনলাইনে ব্যাঙ্ক অফ বরোদার অফিসিয়াল ওয়েবসাইটের (bankofbaroda.in) কেরিয়ার পেজে গিয়ে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে এবং নির্দিষ্ট ফি প্রদান করতে হবে।
জেনারেল, ওবিসি এবং ইডব্লিউএস প্রার্থীদের জন্য আবেদন ফি ৮৫০ টাকা এবং এসসি, এসটি ও মহিলা প্রার্থীদের জন্য ফি মাত্র ১৭৫ টাকা ধার্য করা হয়েছে। শেষ মুহূর্তের সার্ভার জঠিলতা এড়াতে দ্রুত আবেদন সেরে ফেলার পরামর্শ দিচ্ছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।