চন্দ্রগ্রহণ ও রাখিবন্ধনের মহাযোগ! এই ৩ রাশির জীবনে শুরু হতে চলেছে সোনালী সময়

আসন্ন রাখি পূর্ণিমার দিন আকাশে ঘটতে চলেছে এক বিরল মহাজাগতিক ঘটনা। আগামী ২৮ অগাস্ট রাখি পূর্ণিমার দিনই রয়েছে আংশিক চন্দ্রগ্রহণ। জ্যোতিষশাস্ত্রের দিক থেকে এই গ্রহণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ এই সময়ে চাঁদ অবস্থান করবে কুম্ভ রাশি এবং শতভিষা নক্ষত্রে, অন্যদিকে সূর্যের অবস্থান থাকবে সিংহ রাশিতে। পাশাপাশি, অগাস্ট মাসের শেষ দিকে সূর্য ও বৃহস্পতির শক্তিশালী অবস্থানের ফলে বেশ কিছু শুভ যোগ তৈরি হচ্ছে। যার জেরে রাখি পূর্ণিমার দিন থেকেই বিশেষ আশীর্বাদ ধেয়ে আসছে বেশ কিছু রাশির জাতক-জাতিকাদের দিকে।

মেষ রাশি

রাখিবন্ধনের এই বিশেষ সময়ে মেষ রাশির জাতক-জাতিকাদের জীবনে আনন্দ ও ইতিবাচক পরিবর্তনের জোয়ার আসতে পারে। আর্থিক দিক থেকে সময়টি অত্যন্ত অনুকূল। আয়ের পরিমাণ বৃদ্ধির পাশাপাশি পুরোনো আর্থিক সংকট বা পাওনা টাকা মিটে যাওয়ার পথ প্রশস্ত হতে পারে। পরিবারে কোনো শুভ ঘটনা ঘটতে পারে এবং দীর্ঘদিন ধরে চলা মানসিক চাপ থেকে মুক্তি মিলবে। পাশাপাশি ভাই-বোনের সঙ্গে সম্পর্ক আরও মধুর ও দৃঢ় হওয়ার সুযোগ রয়েছে।

সিংহ রাশি

সিংহ রাশির জাতক-জাতিকাদের জন্য রাখি পূর্ণিমার সময়টি দারুণ ফলদায়ক হতে চলেছে। কর্মক্ষেত্রে আপনার কঠোর পরিশ্রম ও দক্ষতার সঠিক মূল্যায়ন হতে পারে। চাকরিজীবীদের নতুন দায়িত্ব পাওয়ার পাশাপাশি পদোন্নতির জোরালো সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের জন্যও সময়টি অত্যন্ত লাভজনক; নতুন চুক্তি কিংবা ব্যবসা প্রসারণের সুযোগ আসতে পারে। এছাড়া আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা এবং পরিবারের সঙ্গে কাটানো মুহূর্তগুলো মানসিক শান্তি বাড়িয়ে দেবে।

ধনু রাশি

ধনু রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি হওয়ায় এই রাশির জাতক-জাতিকাদের জন্য সময়টি বিশেষ গুরুত্বপূর্ণ। জ্যোতিষশাস্ত্র মতে, রাখিবন্ধনের পর ভাগ্যের পুরো সহায়তা পাবেন ধনু রাশির জাতকরা। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ এবার দ্রুত এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হবে। সমাজ ও পরিবারে সম্মান ও সুনাম বৃদ্ধি পাবে। বেকারদের জন্য নতুন চাকরির সুসংবাদ বা পছন্দের প্রতিষ্ঠানে চাকরির প্রস্তাব আসার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে ব্যবসার ক্ষেত্রে যেকোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে যাচাই করে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে।