“গ্যালারি খুলতেই বেরিয়ে এল কুকীর্তি!”-মধ্যরাতে জওয়ানের কাণ্ডে তুলকালাম, ভাইরাল ভিডিও!

মধ্যরাতে দিল্লির মেট্রোয় এক নারী যাত্রীর গোপনে ছবি তোলার অভিযোগ উঠল সিআইএসএফ (CISF) জওয়ানের বিরুদ্ধে। আর এই ঘটনাকে কেন্দ্র করে হাতাহাতি ও চরম উত্তেজনার সৃষ্টি হয় মেট্রোর কামরায়। শনিবার (১৫ আগস্ট) ভারতের রাজধানী দিল্লির হলুদ লাইনের এইমস মেট্রো স্টেশনে ঘটা এই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ঠিক কী ঘটেছিল মেট্রোয়?
পুলিশ ও যাত্রী সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত প্রায় ১২টা ৪০ মিনিট নাগাদ এইমস মেট্রো স্টেশনে একটি ট্রেন চলাকালীন এক নারী যাত্রী হঠাৎ অভিযোগ করেন যে, ডিউটিরত এক সিআইএসএফ নিরাপত্তাকর্মী অনুমতি ছাড়াই তাঁর মোবাইল ফোনে গোপনে ছবি তুলছেন। এই অভিযোগ সামনে আসতেই মুহূর্তের মধ্যে ক্ষোভে ফেটে পড়েন সহযাত্রীরা।
ওই জওয়ান প্রথমে ছবি তোলার কথা সম্পূর্ণ অস্বীকার করলেও যাত্রীরা তাঁকে ঘিরে ধরে জোর করে ফোন চেক করার দাবি জানান। এরপর জওয়ানের ফোন পরীক্ষা করতেই গ্যালারির ভেতর থেকে ওই নারীর বেশ কিছু গোপনে তোলা ছবি উদ্ধার হয়। ছবি প্রকাশ্যে আসতেই পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। জওয়ানের হাত থেকে ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন যাত্রীরা। প্রতিবাদে ফেটে পড়েন ভুক্তভোগী নারীও। মুহূর্তের মধ্যে বচসা থেকে পরিস্থিতি হাতাহাতিতে রূপ নেয়। পুরো ঘটনার একটি ভিডিও ক্যামেরাবন্দী করেন অন্য এক যাত্রী, যা পরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।
Chaos In Delhi Metro After Paramilitary Official Allegedly Takes Woman’s Pichttps://t.co/CqSnbytB9A pic.twitter.com/Qa1d93fwnA
— NDTV (@ndtv) August 16, 2026
কঠোর পদক্ষেপ নিল সিআইএসএফ
ঘটনাটি প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে প্রশাসন। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি খতিয়ে দেখে সিআইএসএফ কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি অফিসিয়াল পোস্টের মাধ্যমে জানানো হয়েছে, অভিযুক্ত ওই জওয়ানকে তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং ঘটনার বিশদ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
মেট্রো পুলিশ সূত্রে খবর, পিসিআর কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও ভুক্তভোগী নারী সেই সময় কোনো আনুষ্ঠানিক লিখিত অভিযোগ দায়ের করতে চাননি। পরবর্তী সময়ে মেট্রো পুলিশ পুরো বিষয়টি সিআইএসএফ কর্তৃপক্ষের হাতে তুলে দেয়।