৫০-৬০ জন বন্দির সঙ্গে এক ছোট ঘরে বন্দি! যোধপুর জেলের কোন ভয়ঙ্কর স্মৃতির কথা ফাঁস করলেন সলমন খান?

বলিউডের ‘ভাইজান’ সলমন খান (Salman Khan) মানেই বিলাসবহুল জীবন, কোটি কোটি অনুরাগীর ভালোবাসা আর বিশাল স্টারডম। কিন্তু সেই গ্ল্যামার দুনিয়ার আড়ালেই লুকিয়ে রয়েছে এক অন্ধকার অধ্যায়। সম্প্রতি এক রিয়েলিটি শোয়ের সেটে ভাই সোহেল খানের সঙ্গে কথা বলতে গিয়ে নিজের জীবনের সবচেয়ে কঠিন অভিজ্ঞতা— যোধপুর সেন্ট্রাল জেলে কাটানো সেই কারাবাসের দিনগুলির কথা প্রকাশ্যে আনলেন অভিনেতা। বর্তমানে এই শোয়ের একটি প্রোমো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তা নিয়ে শুরু হয়েছে ব্যাপক চর্চা।
যোধপুর জেলের ভয়ঙ্কর অভিজ্ঞতা
১৯৯৮ থেকে ২০১৮ সালের মধ্যে কৃষ্ণসার হরিণ ও চিঙ্কারা শিকার মামলায় রাজস্থানের যোধপুর কেন্দ্রীয় কারাগারে চারবার রাত্রিবাস করতে হয়েছিল সলমন খানকে। রিয়েলিটি শো ‘অ্যালায়েন্স’-এর সেটে সেই পুরোনো দিনের স্মৃতিচারণা করে অভিনেতা জানান, জেলের ভেতরের পরিবেশ কতটা কঠিন ও অস্বস্তিকর ছিল।
স্টারডম ও সমস্ত বিলাসিতা দূরে সরিয়ে রেখে হঠাৎ করেই জেলের কঠোর বাস্তবের মুখোমুখি হতে হয়েছিল তাঁকে। সলমন জানান, অত্যন্ত ছোট একটি জায়গায় গাদাগাদি করে একসঙ্গে ৫০ থেকে ৬০ জন বন্দিকে রাখা হয়েছিল। শুধু তাই নয়, সেখানে ব্যবহার করার জন্য ছিল কেবল ইন্ডিয়ান স্টাইল টয়লেট। জীবনের এই আকস্মিক পরিবর্তন যে তাঁর কাছে কতটা মানসিক ও শারীরিক ধাক্কা ছিল, তা এ দিন অকপটে স্বীকার করে নেন অভিনেতা।