আর অপেক্ষা নয়! এবার মাত্র ১০ মিনিটেই বাড়িতে পৌঁছবে রান্নার গ্যাস, জানুন আবেদনের পদ্ধতি

রান্নার গ্যাস শেষ হয়ে যাওয়ার দুশ্চিন্তা থেকে এবার মুক্তি পেতে চলেছেন সাধারণ মানুষ। এখন আর ঘণ্টার পর ঘণ্টা সিলিন্ডারের জন্য অপেক্ষা করতে হবে না। গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে ভারতে প্রথমবার ‘অন-ডিমান্ড এলপিজি সিলিন্ডার ডেলিভারি’ পরিষেবা চালু করল সুইগির ইনস্টামার্ট (Instamart) এবং এইচপিসিএল (HPCL)। এই পরিষেবার মাধ্যমে মাত্র ১০ মিনিটের মধ্যে গ্রাহকদের বাড়িতে পৌঁছে যাবে গ্যাস সিলিন্ডার।

নতুন পরিষেবার বিশেষত্ব এই পরিষেবার আওতায় এইচপিসিএল বাজারে এনেছে নতুন ‘HP Navya’, যা একটি ১০ কেজির আধুনিক কম্পোজিট সিলিন্ডার। ওজনে হালকা এবং মজবুত এই সিলিন্ডারটি সহজেই হ্যান্ডেল করা যায় এবং এটি সাধারণ সিলিন্ডারের তুলনায় অনেক বেশি সুবিধাজনক।

কীভাবে অর্ডার করবেন? ইনস্টামার্টের মাধ্যমে গ্যাস সিলিন্ডার পাওয়ার প্রক্রিয়াটি অত্যন্ত সহজ:

  • আপনার স্মার্টফোনে থাকা ‘Swiggy Instamart’ অ্যাপটি ওপেন করুন।

  • সার্চ বারে গিয়ে ‘LPG’ বা ‘HPCL’ লিখে সার্চ করুন।

  • সেখানে ‘HP Navya’ অপশনটি দেখতে পাবেন।

  • আপনার ঠিকানা সঠিক আছে কি না যাচাই করে অর্ডারটি কনফার্ম করুন।

  • পেমেন্ট সম্পন্ন করার ১০ মিনিটের মধ্যেই ডেলিভারি পার্টনার আপনার ঠিকানায় সিলিন্ডার পৌঁছে দেবেন।

উপযোগিতা জরুরি প্রয়োজনে বা হঠাৎ গ্যাস শেষ হয়ে গেলে এই পরিষেবা সাধারণ মানুষের জন্য অত্যন্ত সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। আপাতত নির্দিষ্ট কিছু এলাকায় এই পরিষেবা চালু করা হয়েছে, যা আগামী দিনে আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে এইচপিসিএল-এর। গ্যাস বুকিংয়ের ঝক্কি কমিয়ে তাৎক্ষণিক পরিষেবা প্রদানের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন প্রযুক্তিপ্রিয় গ্রাহকরা।