পর্দায় শেষবার থলপতি বিজয়! মুক্তি পাচ্ছে প্রতীক্ষিত ‘জন নায়ক’, দিনক্ষণ ঘিরে তুঙ্গে উত্তেজনা

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থলপতি বিজয়ের অভিনীত শেষ ছবি ‘জন নায়ক’-এর মুক্তি নিয়ে উত্তেজনা তুঙ্গে। দীর্ঘ প্রতীক্ষার পর কানাডার ডিস্ট্রিবিউশন কোম্পানি ‘ইয়র্ক সিনেমা’র একটি টুইট ঘিরে জোর জল্পনা শুরু হয়েছে। তাদের দাবি অনুযায়ী, আগামী ২৪ জুলাই বড় পর্দায় মুক্তি পেতে চলেছে এই মেগাস্টার ছবি। এছাড়া একটি জনপ্রিয় টিকিট বুকিং ওয়েবসাইটেও মুক্তির একই তারিখ প্রদর্শিত হচ্ছে।
তবে মুক্তির তারিখ ও সেন্সর সার্টিফিকেট নিয়ে নির্মাতাদের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এর আগে জানা গিয়েছিল ছবিটি ‘এ’ সার্টিফিকেট পেয়েছে, কিন্তু টিকিট বুকিং সাইটে ‘ইউএ ১৬+’ সার্টিফিকেট উল্লেখ থাকায় ধোঁয়াশা তৈরি হয়েছে। অভিনয়ের জগত ছেড়ে রাজনীতিতে যোগ দেওয়া থলপতি বিজয়ের এটাই শেষ সিনেমা হওয়ায় ভক্তদের আবেগ এখন তুঙ্গে। মুখ্যমন্ত্রী হওয়ার পর এটাই তার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি হতে চলেছে, যা ঘিরে দর্শক মহলে বাড়তি কৌতূহল রয়েছে। চূড়ান্ত সত্যতা জানতে এখন নির্মাতাদের অফিসিয়াল ঘোষণার অপেক্ষায় সিনেমাপ্রেমীরা।