টাওয়ার নেই? তাতে কী! নেটওয়ার্ক ছাড়াই কথা হবে, বিএসএনএলের স্যাটেলাইট ফোনে মাতল দেশ

এই ফোনের প্রধান বৈশিষ্ট্য হলো—এটি সরাসরি মহাকাশের স্যাটেলাইটের সঙ্গে যুক্ত থাকে, ফলে প্রচলিত মোবাইল টাওয়ারের ওপর নির্ভর করার প্রয়োজন পড়ে না। এটি মূলত তাদের জন্য তৈরি যারা দুর্গম এলাকা বা ‘নো-নেটওয়ার্ক জোনে’ কাজ করেন।

কেন এই ফোন আপনার কাজে লাগতে পারে?

  • কানেক্টিভিটি: পাহাড়, সমুদ্র, জঙ্গল বা প্রাকৃতিক দুর্যোগের মতো পরিস্থিতিতেও ভয়েস কল ও SMS করা সম্ভব।

  • SOS বাটন: বিপদে পড়লে এক ক্লিকেই ইমার্জেন্সি সাহায্য পাওয়ার ব্যবস্থা।

  • টেকসই ডিজাইন: ফোনটি ‘রাগড’ (Rugged) ডিজাইনের, অর্থাৎ জল, ধুলোবালি বা ঝড়ে সহজে নষ্ট হবে না। ব্যাটারি লাইফও অত্যন্ত দীর্ঘ।

দামের খুঁটিনাটি: স্যাটেলাইট ফোনটির দাম রাখা হয়েছে ১,৩৪,১৬৬ টাকা (কর সহ)। বিএসএনএল স্পষ্ট জানিয়েছে, এটি সাধারণ মানুষের রোজকার ব্যবহারের জন্য নয়। মূলত সেনা বাহিনী, নৌবাহিনী, দুর্যোগ মোকাবিলা দল (Disaster Response Team), খনি শিল্প এবং অ্যাডভেঞ্চার ট্রাভেলারদের কথা ভেবেই এটি তৈরি করা হয়েছে।

কীভাবে কিনবেন? এই ফোন অ্যামাজন বা ফ্লিপকার্টে মিলবে না। আগ্রহী গ্রাহকদের নিকটবর্তী বিএসএনএল অফিসে যোগাযোগ করতে হবে অথবা +91 94651 01323 নম্বরে কল করতে হবে। কেনার সময় সরকারি নির্দেশিকা অনুযায়ী DoT ভেরিফিকেশন এবং ব্যবহারের জায়গার কথা জানাতে হবে। এর জন্য বিশেষ প্রিপেইড ও পোস্টপেইড প্ল্যানও রয়েছে।