ISIS-এর বিশ্ব নেটওয়ার্ক চুরমার! ট্রাম্পের গ্রিন সিগন্যালে আফ্রিকার জঙ্গলে খতম শীর্ষ কম্যান্ডার!

গ্লোবাল জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (ISIS)-এর বিশ্ব নেটওয়ার্কের কোমর ভেঙে দিল আমেরিকা। নাইজেরিয়ার গহন জঙ্গলে মার্কিন সেনা এবং নাইজেরীয় যৌথ বাহিনীর এক অত্যন্ত গোপন ও নিখুঁত অভিযানে খতম হয়েছে আইসিস-এর দ্বিতীয় শীর্ষ কম্যান্ডার আবু-বিলাল আল-মিনুকি। চীন সফর থেকে ফিরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঐতিহাসিক সাফল্যের কথা ঘোষণা করেছেন। ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, আবু-বিলাল ছিল বিশ্বের অন্যতম বিপজ্জনক ও সক্রিয় জঙ্গি, যার মৃত্যুতে গোটা বিশ্বে আইসিস-এর সন্ত্রাসী নেটওয়ার্ক কার্যত পঙ্গু হয়ে গেল।

মার্কিন গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী, খতম হওয়া আবু-বিলাল আল-মিনুকির আসল নাম আবু বকর ইবন্ মোহাম্মদ ইবন্ আলী আল-ম্যানুকি। ২০২৩ সালের জুন মাসে মার্কিন বিদেশ দফতর তাকে “বিশেষভাবে চিহ্নিত গ্লোবাল টেররিস্ট” ঘোষণা করেছিল। সে মূলত আফ্রিকার সংবেদনশীল সাহেল অঞ্চল এবং লেক চাড এলাকায় আইসিস-এর পশ্চিম আফ্রিকান শাখা ‘ISWAP’-এর প্রধান মুখ ছিল। আটলান্টিক মহাসাগর থেকে লোহিত সাগর পর্যন্ত বিস্তৃত এই বিশাল এলাকায় শরিয়ত ভিত্তিক কট্টরপন্থী শাসন কায়েম করা এবং বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর কাছে অস্ত্র ও কোটি কোটি টাকার ফান্ড পৌঁছে দেওয়ার মূল মাথা ছিল এই আবু-বিলাল। মার্কিন প্রেসিডেন্ট এই রুদ্ধশ্বাস অপারেশনে সহায়তার জন্য নাইজেরিয়া সরকার ও তাদের সেনাকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy