শেয়ার বাজারের দুনিয়ায় এমন খবর সচরাচর দেখা যায় না, যেখানে বিনিয়োগকারীরা একই সঙ্গে লভ্যাংশ (Dividend) এবং বোনাস শেয়ারের জোড়া সুবিধা পাচ্ছেন। এবার সেই অভাবই পূরণ করতে চলেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় অটো টেক সংস্থা ‘জেডএফ কমার্শিয়াল ভেহিকেল কন্ট্রোল সিস্টেমস ইন্ডিয়া লিমিটেড’ (ZF Commercial Vehicle Control Systems India Ltd)।
সংস্থার পরিচালনা পর্ষদ ৩১ মার্চ, ২০২৬-এ সমাপ্ত আর্থিক বছরের জন্য ৫ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারে ৪ টাকা হারে লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছে। আগামী ২৪ জুলাই অনুষ্ঠিত হতে চলা বার্ষিক সাধারণ সভায় (AGM) এই প্রস্তাব অনুমোদিত হলেই বিনিয়োগকারীদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। লভ্যাংশ পাওয়ার যোগ্য নির্ধারণের জন্য ১০ জুলাই, ২০২৬ তারিখটিকে ‘রেকর্ড ডেট’ হিসেবে ঘোষণা করা হয়েছে।
তবে সবচেয়ে বড় চমক অপেক্ষা করছে বোনাস শেয়ারের ক্ষেত্রে। কোম্পানিটি ১:৫ অনুপাতে বোনাস শেয়ার ঘোষণা করেছে। অর্থাৎ, কোনো বিনিয়োগকারীর কাছে যদি কোম্পানির ১০টি শেয়ার থাকে, তবে তিনি সম্পূর্ণ বিনামূল্যে অতিরিক্ত ৫০টি শেয়ার পাবেন। বর্তমানে ১৩ই মে, ২০২৬ তারিখের হিসেব অনুযায়ী শেয়ারটির বাজার মূল্য ১৪,৪২৪ টাকা। গত ৫ বছরে এই স্টকটি বিনিয়োগকারীদের ১১০% রিটার্ন দিয়ে মাল্টিব্যাগার হিসেবে প্রমাণিত হয়েছে।





