১৪ মে উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, জেনেনিন কোন ওয়েবসাইটে কখন দেখবেন রেজাল্ট?

আর মাত্র কয়েক প্রহর, তারপরেই অবসান হতে চলেছে লক্ষ লক্ষ পরীক্ষার্থীর দীর্ঘ প্রতীক্ষার। ২০২৬ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশের দিনক্ষণ ও সময় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। আগামী বৃহস্পতিবার, ১৪ মে প্রকাশিত হতে চলেছে এ বছরের ফলাফল।

কখন ও কীভাবে জানা যাবে রেজাল্ট? সংসদ সভাপতি পার্থ কর্মকার জানিয়েছেন, আগামী বৃহস্পতিবার সকাল ১০টা ৩০ মিনিটে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে। তবে পরীক্ষার্থীরা অনলাইনে ফলাফল দেখতে পারবেন বেলা ১১টা থেকে। ওই দিনই সংসদ থেকে ৫৬টি ডিস্ট্রিবিউশন কেন্দ্রের মাধ্যমে স্কুলগুলির হাতে মার্কশিট ও সার্টিফিকেট তুলে দেওয়া হবে। ফলে স্কুল মারফত ছাত্রছাত্রীরা ওই দিনই হাতে হাতে রেজাল্ট পাওয়ার সুযোগ পাবেন।

কোন কোন ওয়েবসাইটে দেখবেন ফলাফল? ইন্টারনেটে ট্রাফিক জ্যাম এড়াতে একাধিক ওয়েবসাইট থেকে রেজাল্ট দেখার ব্যবস্থা রাখা হয়েছে। পরীক্ষার্থীরা নিচের লিঙ্কগুলি অনুসরণ করতে পারেন:

স্টেপ-বাই-স্টেপ গাইড: কীভাবে দেখবেন আপনার রেজাল্ট? ১. প্রথমে উপরে উল্লিখিত যেকোনো একটি ওয়েবসাইটে প্রবেশ করুন। ২. হোমপেজে ‘Higher Secondary Result 2026’ লিঙ্কে ক্লিক করুন। ৩. নির্দিষ্ট বক্সে নিজের রোল নম্বর (Roll) এবং রেজিস্ট্রেশন নম্বর (Registration Number) নির্ভুলভাবে লিখুন। ৪. ‘Submit’ বাটনে ক্লিক করলেই স্ক্রিনে আপনার রেজাল্ট ফুটে উঠবে। ৫. ভবিষ্যতের প্রয়োজনে ডিজিটাল মার্কশিটটি ডাউনলোড বা প্রিন্ট করে রাখতে পারেন।

একনজরে এ বছরের পরীক্ষা ২০২৬ সালের উচ্চমাধ্যমিক ছিল বেশ বৈচিত্র্যময়। এবারই প্রথম তিনটি ভিন্ন পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ করা হয়েছে— চতুর্থ সেমেস্টার, তৃতীয় সেমেস্টার সাপ্লিমেন্টারি এবং পুরনো বার্ষিক পদ্ধতি। ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে পরীক্ষা চলেছিল ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত।

সংসদ সূত্রে খবর, এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭ লক্ষ ১০ হাজার ৮১১ জন। এর মধ্যে সবথেকে বেশি পরীক্ষার্থী ছিল চূড়ান্ত সেমেস্টারে (৬ লক্ষ ৩৫ হাজার ৮৬৪ জন)। এছাড়া সাপ্লিমেন্টারি ও পুরনো নিয়মে পরীক্ষা দিয়েছেন যথাক্রমে ৫৯ হাজার ৪৫২ এবং ১৫ হাজার ৪৯৫ জন পড়ুয়া।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy