“৬৯৮ নম্বর পেয়ে বাংলায় শ্রেষ্ঠ অভিরূপ!”-পাশের হারে কলকাতাকে গোল দিল পাহাড়,

অপেক্ষার অবসান। পরীক্ষা শেষ হওয়ার মাত্র ৮৪ দিনের মাথায় প্রকাশিত হলো মাধ্যমিক ২০২৬-এর ফলাফল। শুক্রবার সকালে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় আনুষ্ঠানিক সাংবাদিক বৈঠকের মাধ্যমে ফলাফল ঘোষণা করেন। এ বছর পর্ষদের কড়া নিরাপত্তা ও আধুনিক প্রযুক্তির মোড়কে হওয়া এই পরীক্ষায় সাফল্যের হার এবং মেধা তালিকায় বড়সড় চমক লক্ষ্য করা গেছে।

মাধ্যমিকে শ্রেষ্ঠ অভিরূপ: মেধা তালিকায় ১৩১ জন

চলতি বছর মাধ্যমিক পরীক্ষায় অভাবনীয় সাফল্য ছিনিয়ে নিয়েছেন উত্তর দিনাজপুরের রায়গঞ্জ সারদা বিদ্যামন্দিরের ছাত্র অভিরূপ ভদ্র। ৯৯.৭১ শতাংশ অর্থাৎ ৬৯৮ নম্বর পেয়ে তিনি রাজ্যে প্রথম স্থান অধিকার করেছেন। এ বছর মেধা তালিকায় স্থান পেয়েছেন মোট ১৩১ জন পড়ুয়া, যার মধ্যে ১০৩ জন ছাত্র এবং ২৮ জন ছাত্রী। পর্ষদ সভাপতি জানিয়েছেন, এবার ১.৪৬ শতাংশ পরীক্ষার্থী ‘AA’ গ্রেড পেয়েছেন।

পাশের হারে শীর্ষে পাহাড়, পিছিয়ে কলকাতা

এবারের মাধ্যমিক ফলাফলে পাশের হারের নিরিখে শহর কলকাতাকে অনায়াসে টেক্কা দিয়েছে জেলাগুলি। ৯৫.০১ শতাংশ পাশের হার নিয়ে রাজ্যে প্রথম স্থানে রয়েছে কালিম্পং। দ্বিতীয় স্থানে পূর্ব মেদিনীপুর (৯৪.৮২ শতাংশ), তৃতীয় স্থানে কলকাতা (৯২.৩১ শতাংশ) এবং চতুর্থ স্থানে রয়েছে পশ্চিম মেদিনীপুর (৯১.৪০ শতাংশ)। সামগ্রিকভাবে রাজ্যে এ বছর পাশের হার ৮৬.৮৩ শতাংশ, যা গত বছরের তুলনায় কিছুটা বেশি।

ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যায় বড় লাফ

এবারের মাধ্যমিকে আরও একটি নজরকাড়া দিক হলো পরীক্ষার্থীর সংখ্যা। পর্ষদ জানিয়েছে, মোট ৯ লক্ষ ৭১ হাজার ৩৪০ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র সংখ্যা ছিল ৪ লক্ষ ২৬ হাজার ৭৩৩ এবং ছাত্রী ৫ লক্ষ ৪৪ হাজার ৬০৬ জন। অর্থাৎ ছাত্রদের তুলনায় ছাত্রীদের অংশগ্রহণের হার ছিল অনেক বেশি। এছাড়াও এ বছর একজন রূপান্তরকামী পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় বসেছিলেন।

কীভাবে দেখবেন রেজাল্ট?

সকাল ১০টা ১৫ মিনিট থেকেই পরীক্ষার্থীরা ইন্টারনেটের মাধ্যমে নিজেদের রেজাল্ট জানতে পারছেন। রোল নম্বর ও জন্মতারিখ দিয়ে রেজাল্ট দেখার ওয়েবসাইটগুলো হলো:

পাশাপাশি, মোবাইল অ্যাপের মাধ্যমেও দ্রুত ফলাফল জানা যাবে। গুগল প্লে-স্টোর থেকে iResults, Madhyamik Results, অথবা Edutips App ডাউনলোড করে নিজেদের স্কোরকার্ড দেখে নিতে পারবেন ছাত্রছাত্রীরা। আজ ৮ মে থেকেই সংশ্লিষ্ট স্কুলগুলি থেকে মার্কশিট ও অন্যান্য শংসাপত্র বিতরণ শুরু হবে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy