স্মার্টফোন এখন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ, এমনকি ঘুমের সময়ও। কিন্তু বালিশের পাশে বা হাতের নাগালে ফোন রেখে ঘুমানোর অভ্যাস আপনার জীবনের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। বিজ্ঞানীরা সতর্ক করছেন যে, ফোন থেকে নির্গত ‘ব্লু লাইট’ এবং রেডিও ফ্রিকোয়েন্সি রেডিয়েশন সরাসরি আমাদের মস্তিষ্কের ওপর প্রভাব ফেলে।
গবেষণায় দেখা গেছে, ফোনের নীল আলো শরীরের ‘মেলাটোনিন’ হরমোন নিঃসরণ কমিয়ে দেয়, যা গভীর ঘুমের অন্তরায়। এর ফলে অনিদ্রা, অবসাদ এবং দীর্ঘমেয়াদী মাথাব্যথার সমস্যা তৈরি হয়। আরও ভয়ের কথা হলো, ফোনের রেডিয়েশন দীর্ঘক্ষণ মস্তিষ্কের সংস্পর্শে থাকলে টিউমার বা ক্যানসারের ঝুঁকি বেড়ে যায়। এছাড়া চার্জে বসিয়ে ফোন মাথার কাছে রাখা অগ্নিকাণ্ডের ঝুঁকিও তৈরি করে। সুস্থ থাকতে ঘুমানোর অন্তত এক ঘণ্টা আগে ফোন দূরে রাখুন এবং ফোনটি অন্য ঘরে বা অন্তত তিন ফুট দূরত্বে রেখে শান্তিতে ঘুমান।





