আপনার আলমারির সবচেয়ে পছন্দের জিন্সটি কি প্রতি সপ্তাহেই ডিটারজেন্টে ভিজিয়ে দিচ্ছেন? যদি উত্তর ‘হ্যাঁ’ হয়, তবে ফ্যাশন বিশেষজ্ঞরা বলছেন আপনি ভুল করছেন। জিন্স বা ডেনিম এমন একটি ফ্যাব্রিক, যা সাধারণ কাপড়ের মতো ঘনঘন ধোয়ার জন্য তৈরি হয়নি। অতিরিক্ত কাচলে জিন্সের তন্তু দুর্বল হয়ে যায় এবং এর আসল রঙ ও ফিটিং দ্রুত নষ্ট হয়ে যায়।
বিখ্যাত ডেনিম ব্র্যান্ড ‘Levi’s’-এর সিইও চার্লস বার্গ একবার এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি মাসের পর মাস তার জিন্স ধোন না। ডেনিম বিশেষজ্ঞদের মতে, জিন্স অন্তত ৫ থেকে ১০ বার পরার পর ধোওয়া উচিত। সপ্তাহে একবার ধোওয়া ডেনিমের স্থায়িত্ব কমিয়ে দেয়। যদি কোনো নির্দিষ্ট স্থানে দাগ লাগে, তবে পুরো জিন্স না ধুয়ে শুধু সেই অংশটি পরিষ্কার করুন। আর ঘামের গন্ধ দূর করতে জিন্সটি ধোয়ার বদলে কড়া রোদে দিন বা প্লাস্টিকের ব্যাগে ভরে সারারাত ফ্রিজে রেখে দিন—এতে ব্যাকটেরিয়া মরে গিয়ে দুর্গন্ধ দূর হবে। তাই শখের ডেনিম দীর্ঘদিন নতুনের মতো রাখতে ঘনঘন কাচার অভ্যাস আজই ত্যাগ করুন।





