বিগ আপডেট: ১৫ মে-র আগেই প্রকাশ পাচ্ছে সিবিএসই ক্লাস টেন রেজাল্ট, এক ক্লিকেই দেখে নিন আপনার মার্কশিট

কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড (CBSE) খুব শীঘ্রই, সম্ভবত আজ বা কালকের মধ্যেই ২০২৬ সালের দশম শ্রেণির বোর্ড পরীক্ষার (প্রথম সেশন) ফলাফল ঘোষণা করতে চলেছে। সাধারণত ফলাফল মে মাসের মাঝামাঝি সময়ে প্রকাশিত হলেও, এবার ১৫ মে থেকে বোর্ডের দ্বিতীয় ধাপের পরীক্ষা শুরু হওয়ার কথা। সেই কথা মাথায় রেখেই নির্ধারিত সময়ের কিছুটা আগে ফলাফল প্রকাশের সম্ভাবনা জোরালো হচ্ছে। যদিও বোর্ডের পক্ষ থেকে কোনও নির্দিষ্ট দিনক্ষণ সরকারিভাবে জানানো হয়নি, তবে পোর্টালে প্রস্তুতির ইঙ্গিত বলছে ফল ঘোষণা এখন সময়ের অপেক্ষা মাত্র।

এ বছর ১৭ ফেব্রুয়ারি থেকে ১১ মার্চ পর্যন্ত চলা সিবিএসই দশম শ্রেণির পরীক্ষায় বসেছিলেন প্রায় ২৫ লক্ষ পড়ুয়া। যার মধ্যে প্রায় ১৪ লক্ষ ছাত্র এবং ১০.৯ লক্ষ ছাত্রী ছিল। পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই শিক্ষার্থী ও অভিভাবকরা অধীর আগ্রহে দিন গুনছেন।

কীভাবে জানবেন আপনার রেজাল্ট?
ফলাফল প্রকাশিত হওয়ার পর শিক্ষার্থীরা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটগুলোতে গিয়ে সরাসরি তাদের মার্কশিট ডাউনলোড করতে পারবেন। এর জন্য প্রয়োজন হবে— রোল নম্বর, স্কুল নম্বর, অ্যাডমিট কার্ড আইডি এবং জন্ম তারিখ।

ফল দেখার ওয়েবসাইটগুলি হলো:

cbse.gov.in

results.nic.in

results.cbse.nic.in

results.digilocker.gov.in

ডিজিলকার (DigiLocker) ও উমং (UMANG) অ্যাপের সুবিধা:
ইতোমধ্যেই ডিজিলকারের পক্ষ থেকে পড়ুয়াদের পরামর্শ দেওয়া হয়েছে যেন তারা আগেভাগেই অ্যাকাউন্ট তৈরি করে রাখে। ফল প্রকাশের দিন ট্র্যাফিক জ্যাম এড়াতে এই অ্যাপটি অত্যন্ত সহায়ক। একইভাবে উমং (UMANG) অ্যাপ থেকেও ফলাফল জানা যাবে।

ইন্টারনেট ছাড়াই SMS-এ ফলাফল:
যাঁদের ইন্টারনেট সংযোগ নেই, তাঁরা মোবাইল থেকে সাধারণ মেসেজের মাধ্যমেও রেজাল্ট জানতে পারবেন। ফোনের মেসেজ বক্সে গিয়ে টাইপ করুন CBSE10 এবং পাঠিয়ে দিন ৭৭৩৮২৯৯৮৯৯ নম্বরে। ফিরতি মেসেজে আপনার ফলাফল চলে আসবে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy