ঘরে বসে প্রেশার মাপছেন? এই সাধারণ ভুলগুলো করলেই হতে পারে মারাত্মক বিপদ!

উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন বর্তমানে একটি সাইলেন্ট কিলার। তবে ঘরে বসে ব্লাড প্রেশার মাপার সময় সামান্য অসতর্কতা আপনার জন্য বিপদ ডেকে আনতে পারে। ভুল পদ্ধতিতে মাপা রিডিংয়ের কারণে সুস্থ মানুষও ভুল চিকিৎসার শিকার হতে পারেন। তাই সঠিকভাবে রক্তচাপ মাপার কৌশল জানা প্রত্যেকের জন্য অপরিহার্য।

সঠিক প্রস্তুতির নিয়ম:
রক্তচাপ মাপার অন্তত ৩০ মিনিট আগে ধূমপান, কফি বা ভারী ব্যায়াম থেকে বিরত থাকুন। সবচেয়ে ভালো হয় সকালে বাথরুম সেরে এবং ওষুধ খাওয়ার আগে প্রেশার মাপলে। মাপার আগে অবশ্যই ৫ মিনিট শান্তভাবে বিশ্রাম নিন এবং মূত্রাশয় খালি রাখুন, কারণ ভরা পেটে বা প্রস্রাবের চাপে রিডিং বেশি আসতে পারে।

সঠিক ভঙ্গি ও পদ্ধতি:

বসার ধরণ: চেয়ারে সোজা হয়ে পিঠ ঠেকিয়ে বসুন। পা মাটিতে সমান্তরাল রাখুন, কখনোই পায়ের ওপর পা তুলে বসবেন না।

হাতের অবস্থান: হাতটি টেবিলের ওপর হৃদপিণ্ডের সমতলে রাখুন। খালি বাহুতে কনুইয়ের ১ ইঞ্চি ওপরে কাফটি এমনভাবে পরুন যেন ভেতরে একটি আঙুল ঢোকে।

সতর্কতা: প্রেশার মাপার সময় কথা বলা বা নড়াচড়া একদম নিষিদ্ধ। নিখুঁত ফল পেতে ১-২ মিনিট বিরতি দিয়ে দু-তিনবার মেপে গড় রিডিং নিন।

মনে রাখবেন, ভুল আকারের কাফ বা পোশাকের ওপর কাফ পরলে রিডিং ভুল আসতে পারে। অস্বাভাবিক রিডিং পেলে আতঙ্কিত না হয়ে তা লিখে রাখুন এবং চিকিৎসকের পরামর্শ নিন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy