ভবানীপুরে ৪৮ হাজার ভুয়ো ভোটার! মমতার জয় নিয়ে বিস্ফোরক দিলীপ, মুখ টিপে হাসিতেই কি বড় সংকেত?

বাংলার রাজনীতিতে ফের উত্তাপ ছড়ালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। নির্বাচন কমিশনের বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) প্রক্রিয়ায় ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে প্রায় ৪৮ হাজার ভোটারের নাম বাদ পড়েছে বলে দাবি করেছেন তিনি। আর এই তথ্য সামনে আসতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ শানিয়েছেন মেদিনীপুরের প্রাক্তন সাংসদ। দিলীপের দাবি, এত বিপুল সংখ্যক ‘ভুয়ো’ ভোটারের জোরেই এতদিন এই কেন্দ্রে তৃণমূল জিতে এসেছে।

নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে একটি বাঁকা হাসি হেসে দিলীপ ঘোষ বলেন, “এবার রহস্য পরিষ্কার তো? কেন উনি নন্দীগ্রামে হারেন আর কেন ভবানীপুরে জেতেন, তার উত্তর এই ৪৮ হাজার নামেই লুকিয়ে আছে।” বিজেপি নেতার অভিযোগ, শাসকদল কৌশলে ভোটার তালিকায় নাম ঢুকিয়ে নির্বাচনী বৈতরণী পার হওয়ার চেষ্টা করে। কিন্তু ভোটার তালিকা স্বচ্ছ হতেই তৃণমূলের ভিত নড়ে গিয়েছে। দিলীপের এই ‘বেঁকা হাসি’ এবং আক্রমণাত্মক মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে শোরগোল শুরু হয়েছে। তৃণমূল অবশ্য এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, নির্বাচন কমিশনের রুটিন সংশোধনকে হাতিয়ার করে বিজেপি অযথা রাজনীতি করছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy