কেকেআর-এ মুস্তাফিজুরকে নিয়ে রণক্ষেত্র রাজনীতি! শাহরুখকে ‘দেশদ্রোহী’ তকমা বিজেপি নেতার

আইপিএল ২০২৬-এর আগে কলকাতা নাইট রাইডার্স (KKR) শিবিরে এখন সাজসাজ রবের বদলে বিতর্কের কালো মেঘ। ৯ কোটি ২০ লক্ষ টাকা দিয়ে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে দলে নেওয়ার সিদ্ধান্ত ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বাংলাদেশের উত্তাল পরিস্থিতি এবং হিন্দু সংখ্যালঘুদের ওপর অত্যাচারের আবহে এই নিয়োগ নিয়ে কেকেআর মালিক শাহরুখ খানকে তীব্র আক্রমণ শানিয়েছেন বিজেপি নেতা সঙ্গীত সিংহ সোম। তিনি সরাসরি শাহরুখকে ‘দেশদ্রোহী’ বলে দাগিয়ে দিয়েছেন।

তবে এই ঝড়ে শাহরুখের পাশে দাঁড়িয়েছেন কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাতে। তিনি পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন বিসিসিআই এবং আইসিসি প্রধান জয় শাহের দিকে। সুপ্রিয়ার সাফ কথা, “আমি স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জয় শাহকে জিজ্ঞেস করতে চাই, বাংলাদেশি ক্রিকেটারকে নিলামের তালিকায় রাখা হয়েছিল কেন? আইসিসি প্রধান হিসেবে ওঁরই জবাবদিহি করা উচিত।” গোটা বাংলাদেশে যখন ভারত-বিদ্বেষ তুঙ্গে, তখন মুস্তাফিজুরের মতো খেলোয়াড়কে আইপিএলের মঞ্চে দেখা যাবে কি না, তা নিয়ে এখন বড়সড় সংশয় তৈরি হয়েছে। শাহরুখ খান নিজে অবশ্য এই নিয়ে এখনও মুখ খোলেননি।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy