বাংলাদেশে এবার ‘খোকন’ আতঙ্ক! কুপিয়ে গায়ে আগুন দেওয়ার চেষ্টা, ইউনূস প্রশাসনে সংখ্যালঘু হাহাকার

বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রমণের ধারা যেন থামছেই না। দীপু দাসের নৃশংস হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই এবার খোকন চন্দ্র দাস নামে এক হিন্দু যুবককে বর্বরোচিতভাবে পুড়িয়ে মারার চেষ্টা করা হলো। ঢাকার শরীয়তপুরের ডামুড্যায় ঘটে যাওয়া এই ভয়াবহ ঘটনার বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন খোকনের স্ত্রী সীমা দাস।
এনডিটিভি-কে দেওয়া সাক্ষাৎকারে সীমা জানান, প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে একদল দুষ্কৃতী খোকনের রিকশা থামায়। এরপর তাঁকে টেনে-হিঁচড়ে নামিয়ে ধারাল অস্ত্র দিয়ে কোপানো হয়। শুধু তাই নয়, স্বামী দুই দুষ্কৃতীকে চিনে ফেলায় তাঁর মাথায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। বর্তমানে হাসপাতালের আইসিইউ-তে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন খোকন।
সীমা দাসের আর্তনাদ, “আমাদের কোনো শত্রু ছিল না। আমরা হিন্দু বলেই কি শান্তিতে বাঁচতে পারব না?” এই ঘটনা ইউনূস প্রশাসনের সংখ্যালঘু সুরক্ষার দাবিকে ফের প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। আন্তর্জাতিক মহলে এই নিয়ে তীব্র সমালোচনার ঝড় উঠেছে।