মিষ্টি খাওয়ার নিমন্ত্রণ, তারপরই সর্বনাশ! বর্ষবরণের রাতে প্রেমিকের যৌনাঙ্গ কাটার চেষ্টা যুবতীর

বর্ষবরণের রাতে যখন গোটা দেশ উৎসবে মাতোয়ারা, ঠিক তখনই মুম্বইয়ে ঘটে গেল এক হাড়হিম করা ঘটনা। দীর্ঘ ৬-৭ বছরের বিবাহ বহির্ভূত সম্পর্কের টানাপোড়েনে এক ৪৪ বছর বয়সী ব্যক্তির যৌনাঙ্গ কেটে নেওয়ার চেষ্টা করলেন তাঁরই প্রেমিকা। অভিযুক্ত ২৫ বছর বয়সী ওই যুবতী বর্তমানে পলাতক।

পুলিশ সূত্রে খবর, আক্রান্ত ব্যক্তি ও অভিযুক্ত যুবতীর মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক ছিল। এমনকি সম্পর্কে তাঁরা আত্মীয়ও হন। যুবতীটি বারবার ওই ব্যক্তিকে তাঁর স্ত্রীকে ছেড়ে দিয়ে তাঁকে বিয়ে করার জন্য চাপ দিচ্ছিলেন। কিন্তু সেই প্রস্তাবে রাজি হননি ওই ব্যক্তি। বিরক্ত হয়ে তিনি কিছুদিন বিহারে গিয়েও গা ঢাকা দিয়েছিলেন। গত ১৯ ডিসেম্বর তিনি মুম্বইয়ে ফিরলে যুবতী তাঁকে এড়িয়ে চলায় ক্ষুব্ধ হন।

গত ৩১ ডিসেম্বর রাত দেড়টা নাগাদ যুবতী মিষ্টি দেওয়ার নাম করে ওই ব্যক্তিকে নিজের বাড়িতে ডাকেন। অভিযোগ, শারীরিক সম্পর্ক স্থাপনের অছিলায় ওই ব্যক্তির প্যান্ট খুলিয়ে রান্নাঘর থেকে সবজি কাটার ছুরি নিয়ে এসে তাঁর গোপনাঙ্গে আঘাত করেন যুবতী। রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তি সেখান থেকে পালিয়ে প্রাণ বাঁচান। বর্তমানে হাসপাতালে তাঁর অস্ত্রোপচার চলছে এবং অবস্থা আশঙ্কাজনক। পুলিশ ওই যুবতীর খোঁজে তল্লাশি শুরু করেছে।