‘বাঁচতে চাই, বিজেপি তাই’, তাহেরপুরের ভার্চুয়াল সভা থেকে ‘মহা জঙ্গলরাজ’ মুক্তির ডাক মোদীর!

  • প্রধানমন্ত্রী দাবি করেন, বর্তমানে পশ্চিমবঙ্গে ‘মহা জঙ্গলরাজ’ চলছে। বিহারে যেভাবে মানুষ জঙ্গলরাজ উপড়ে ফেলেছে, বাংলাতেও সেই পরিবর্তন দরকার।

  • উন্নয়নে বাধা: মোদী অভিযোগ করেন, কেন্দ্রের কাছে বাংলার জন্য টাকা ও পরিকল্পনা—উভয়েরই প্রাচুর্য রয়েছে। কিন্তু রাজ্যের ‘কমিশনখোর’ সরকার সেই কাজ আটকে দিচ্ছে।

  • জনপ্রিয় স্লোগান: প্রধানমন্ত্রী বলেন, এখন বাংলার প্রতিটি গ্রাম-শহর এমনকি শিশুরাও বলছে— “বাঁচতে চাই, বিজেপি তাই।”

  • অনুপ্রবেশ ইস্যু: তৃণমূলকে নিশানা করে তিনি বলেন, ওরা ‘গো ব্যাক মোদী’ বলে কিন্তু ‘গো ব্যাক অনুপ্রবেশকারী’ বলতে পারে না, কারণ অনুপ্রবেশকারীরাই ওদের পছন্দের।

  • আবেদন: রাজ্যের ভাগ্য বদলাতে বাংলার মানুষের কাছে একবার ‘ডাবল ইঞ্জিন’ সরকার গড়ার সুযোগ চান তিনি।