চোখ ফুলে লাল, পাতা মেলা যাচ্ছে না? অঞ্জনি কেন হয় এবং ঘরোয়া উপায়ে দ্রুত সারানোর ৩টি অব্যর্থ টিপস

চোখ ফুলে লাল হয়ে যাওয়া এবং পাতা ফেলার সময় তীব্র যন্ত্রণা—অঞ্জনির (Stye) প্রধান লক্ষণ। চোখের পাতায় ফুসকুড়ির মতো বের হওয়া বা পুঁজ হওয়া এই সাধারণ সমস্যাটি বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দেয়। তবে চিকিৎসকদের মতে, কিছু সহজ ঘরোয়া উপায়ে কয়েক দিনেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

অঞ্জনি কেন হয়?

 

চিকিৎসকদের মতে, অঞ্জনি সাধারণত চোখে নোংরা বা ইনফেকশনের কারণে হয় না। এর প্রধান কারণ হলো:

  • চোখের পাতায় থাকা অসংখ্য ক্ষুদ্র তেল গ্রন্থি মৃত কোষ, ময়লা বা অতিরিক্ত তেল জমে বন্ধ হয়ে যাওয়া।

  • বন্ধ হয়ে যাওয়া গ্রন্থির ভেতরে ব্যাকটেরিয়ার জন্ম নেওয়ার ফলে সংক্রমণ হয় এবং অঞ্জনি দেখা দেয়। অঞ্জনি চোখের ভেতরের দিকে বা বাইরেও হতে পারে।

অঞ্জনির প্রধান লক্ষণ: চোখ ফুলে যাওয়া, যন্ত্রণা, চোখ থেকে জল পড়া, চোখের পাতায় ফুসকুড়ি ওঠা এবং চোখের পলক ফেলার সময় তীব্র ব্যথা অনুভব করা।

অঞ্জনি সারাতে ৩টি ঘরোয়া উপায়:

 

অঞ্জনি হলে কখনোই চোখ ঘঁষবেন না বা চাপ দেবেন না। বরং এই পদ্ধতিগুলো অবলম্বন করুন:

  1. গরম সেঁক (Warm Compress): গরম সেঁক দিলে পুঁজ বেরিয়ে অঞ্জনি খুব তাড়াতাড়ি সেরে যায়। একটি পরিষ্কার কাপড় গরম জলে ডুবিয়ে ভালো করে নিংড়ে নিন। সেই কাপড়টি চোখের ওপর ৫ থেকে ১০ মিনিটের জন্য ধরে রাখুন।

  2. হালকা গরম জল ও শ্যাম্পু: চোখে অঞ্জনি হলে বেশি ক্ষারযুক্ত সাবান ব্যবহার করবেন না। হালকা গরম জলে সামান্য শ্যাম্পু মিশিয়ে তুলোর সাহায্যে চোখের পাতা আলতো করে পরিষ্কার করুন। এতে গ্রন্থির মুখ খুলতে সাহায্য হবে।

  3. টি ব্যাগ ব্যবহার: ব্যবহৃত গরম টি ব্যাগ (বিশেষত ব্ল্যাক টি) অঞ্জনি সারাতে খুবই উপকারী। ব্ল্যাক টিতে থাকা অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান সংক্রমণ কমাতে সাহায্য করে। চা খাওয়ার পর ব্যবহৃত টি ব্যাগটি ঠান্ডা করে চোখের ওপর ৫ থেকে ১০ মিনিটের মতো রাখুন।

এই ঘরোয়া টোটকাগুলি মেনে চললে দুশ্চিন্তা না করে দ্রুত অঞ্জনি সারিয়ে তোলা সম্ভব।