ফের খড়গপুর আইআইটি-তে রহস্যজনক মৃত্যু! মাত্র দু’মাসে দ্বিতীয় ঝুলন্ত দেহ উদ্ধার, মৃতের পরিচয় জানলে চমকে যাবেন

মাত্র দু’মাসের ব্যবধানে আবারও অস্বাভাবিক মৃত্যুতে শিরোনামে এল খড়গপুর আইআইটি। শনিবার দুপুরে বি আর আম্বেদকর হল থেকে এক গবেষকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনা ক্যাম্পাসের নিরাপত্তা ও পরিবেশ নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত গবেষকের নাম হর্ষকুমার পাণ্ডে (২৭)। তিনি ঝাড়খণ্ডের রাঁচির বাসিন্দা। মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি থেকে বিটেক ও মোতিলাল নেহরু ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে এমটেক করার পর তিনি আইআইটি-তে পিএইচডি করতে এসেছিলেন।
কেন এই ঘটনা?
হর্ষের বাবা মনোজকুমার পাণ্ডে ফোনে ছেলের সঙ্গে যোগাযোগ করতে না পেরে আইআইটির নিরাপত্তাকর্মীদের খবর দেন। তাঁরা গিয়ে দেখেন হর্ষের রুম ভিতর থেকে বন্ধ। এরপরই পুলিশকে খবর দেওয়া হয়। দুপুর ২টা নাগাদ পুলিশ এসে হর্ষের ঝুলন্ত দেহ উদ্ধার করে।
এই বছর খড়গপুর আইআইটি-তে এটি ষষ্ঠ অস্বাভাবিক মৃত্যুর ঘটনা। এর মধ্যে পাঁচজনেরই ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। গত ২১শে জুলাই রাতেও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর এক দ্বিতীয় বর্ষের ছাত্রের মৃত্যু হয়েছিল। বারবার এমন ঘটনায় ক্যাম্পাস জুড়ে শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।