লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বড়সড় চমক! পুজোর আগেই কি বাড়তে চলেছে ভাতার পরিমাণ? জেনেনিন সরকারের নতুন ঘোষণা

আর মাত্র ১২ দিন পর দেবী দুর্গা মর্ত্যে আসছেন। উৎসবের এই মরশুমে আনন্দের পাশাপাশি সাধারণ মানুষের মনে বেশ কিছু প্রশ্নও ঘুরপাক খাচ্ছে। ডিএ বৃদ্ধি থেকে শুরু করে বোনাস—সবকিছু নিয়েই নানা খবর সামনে আসছে। এবার নতুন করে জল্পনা তৈরি হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার ভাতা নিয়ে।

রাজ্যে মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন ধরনের ভাতা চালু হয়েছে, যার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার সবচেয়ে বেশি জনপ্রিয়তা লাভ করেছে। এই প্রকল্পের অধীনে ২৫ থেকে ৬০ বছর বয়সী বাংলার সকল মহিলা মাসিক আর্থিক সহায়তা পেয়ে থাকেন।

বর্তমানে, সাধারণ জাতিভুক্ত মহিলারা ১,০০০ টাকা এবং তপশিলি জাতি ও উপজাতিভুক্ত মহিলারা ১,২০০ টাকা করে ভাতা পান। কিন্তু শোনা যাচ্ছে, এই ভাতার পরিমাণ বাড়তে পারে। জল্পনা অনুসারে, সাধারণ মহিলারা ১,৫০০ টাকা এবং তপশিলি জাতিভুক্ত মহিলারা ১,৮০০ টাকা করে পেতে পারেন। অনেকে মনে করছেন, পুজোর মাস অর্থাৎ অক্টোবর মাসেই এই বর্ধিত টাকা অ্যাকাউন্টে জমা হতে পারে।

এর আগে একাধিকবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে, লক্ষ্মীর ভাণ্ডার ভাতার পরিমাণ ভবিষ্যতে আরও বাড়বে। তাই পুজোর আগে এই খবরটি বেশ আলোড়ন ফেলেছে। তবে, সরকারের পক্ষ থেকে এখনও কোনো চূড়ান্ত ঘোষণা আসেনি। লক্ষ্মীর ভাণ্ডার ভাতা সত্যি কি বাড়ছে, নাকি এটি কেবলই জল্পনা—তা জানতে আরও কিছু দিন অপেক্ষা করতে হবে।