লক্ষাধিক বেতন বৃদ্ধির পথে সরকারি কর্মীরা! অষ্টম বেতন কমিশন নিয়ে বড় খবর দিলেন কেন্দ্রীয় মন্ত্রী

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য দারুণ খবর! আগামী বছর অর্থাৎ ২০২৬ সালেই চালু হতে পারে অষ্টম পে কমিশন। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন যে, খুব শীঘ্রই এই বেতন কমিশন গঠনের কাজ শুরু হবে। এই বেতন কমিশন শুধু সরকারি কর্মীদের বেতনই বাড়াবে না, বরং দেশের অর্থনীতিতেও এক নতুন দিগন্তের সূচনা করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বর্তমানে সপ্তম পে কমিশনের বেতন কাঠামো চালু আছে, যা প্রতি ১০ বছর অন্তর বদলানো হয়। সেই হিসাবে, ২০২৬ সাল থেকে অষ্টম পে কমিশন কার্যকর হওয়ার কথা। বিশেষজ্ঞরা মনে করছেন, অষ্টম বেতন কমিশন এলে সরকারি কর্মীদের বেতন এক ধাক্কায় ৩০ থেকে ৩৪ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। এর ফলে সরকারি কর্মীদের ন্যূনতম বেতন ৩২,৯৪০ টাকা থেকে ৪৪,২৮০ টাকা পর্যন্ত হতে পারে।

বেতন বৃদ্ধির হিসেব: যদি ফিটমেন্ট ফ্যাক্টর ১.৮৩ ধরা হয়, তবে ১৮,০০০ টাকা ন্যূনতম বেতন বেড়ে হবে ৩২,৯৪০ টাকা। অন্যদিকে, যদি সর্বোচ্চ ফিটমেন্ট ফ্যাক্টর ২.৪৬ ধরা হয়, তাহলে ন্যূনতম বেতন হবে ৪৪,২৮০ টাকা।

লাখ ছাড়াবে বেতন: যাদের বর্তমান মূল বেতন ৫০,০০০ টাকা, ফিটমেন্ট ফ্যাক্টর ২.৪৬ হলে তাদের বেতন বেড়ে হবে ১.২৩ লক্ষ টাকা।

এই বেতন বৃদ্ধি শুধু সরকারি কর্মীদের জীবনযাত্রার মানই বাড়াবে না, বরং দেশের সামগ্রিক অর্থনৈতিক সমৃদ্ধিতেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে। তবে এই বিপুল বেতন বৃদ্ধির ফলে কেন্দ্রীয় সরকারের কোষাগারে অতিরিক্ত ১.৮ লক্ষ কোটি টাকার বোঝা চাপবে।