অবিশ্বাস্য অফার! iPhone 17-সহ গ্যাজেট ও অ্যাক্সেসরিজে ৭০% ছাড় দিচ্ছে Swiggy Instamart

খাবার ডেলিভারির পর এবার গ্যাজেটপ্রেমীদের জন্য বড় চমক নিয়ে আসছে Swiggy Instamart। আগামী ১৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত ১০ দিনব্যাপী চলবে ‘কুইক ইন্ডিয়া মুভমেন্ট ২০২৫’ নামের এই সেল। প্রতিষ্ঠানটির দাবি, এটি ভারতের সবচেয়ে দ্রুততম সেল হতে চলেছে। প্রতিদিন ১০ মিনিটের বিশেষ ফ্ল্যাশ সেলে ক্রেতারা আকর্ষণীয় সব ইলেকট্রনিক্স পণ্য, ফোন এবং অন্যান্য গ্যাজেট কিনতে পারবেন।
কী কী থাকছে এই সেলে?
এই সেলে ৫০ হাজারেরও বেশি পণ্যের উপর ৫০% থেকে ৯০% পর্যন্ত ছাড় থাকবে। অবাক করার বিষয় হলো, সম্প্রতি বাজারে আসা iPhone 17 সিরিজের স্মার্টফোনও এই সেলে পাওয়া যাবে। শুধু তাই নয়, OnePlus, Oppo, JBL, Philips, Protronics এবং Noise-এর মতো জনপ্রিয় ব্র্যান্ডের ফোন, ইয়ারবাডস এবং স্পিকারও কম দামে কেনা যাবে।
এছাড়াও, Axis Bank-এর ক্রেডিট কার্ড ব্যবহার করলে ক্রেতারা অতিরিক্ত ১০% ছাড় অথবা ১০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন।
দ্রুত ডেলিভারির সুবিধা
Swiggy Instamart তাদের ১০ মিনিটের মধ্যে ডেলিভারির প্রতিশ্রুতি দিয়ে থাকে। এই সেলের অধীনে, বেঙ্গালুরু, মুম্বাই, আহমেদাবাদ, দিল্লি, কলকাতা এবং হায়দ্রাবাদের মতো প্রধান শহরগুলোতে ক্রেতারা মাত্র ১০ মিনিটের মধ্যে তাদের কেনা স্মার্টফোন হাতে পাবেন।
তবে এই সেলের ঘোষণার পাশাপাশি, Swiggy সম্প্রতি তাদের প্ল্যাটফর্ম ফি ৩ টাকা বাড়িয়ে মোট ১৫ টাকা করেছে।