অপেক্ষার অবসান! শিয়ালদা থেকে রানাঘাট ও কৃষ্ণনগর রুটে চলবে এসি লোকাল, জেনেনিন ট্রেনের সময়সুচী?

নিত্যযাত্রীদের জন্য সুখবর! যাতায়াতে আরাম ও সুবিধা বাড়াতে এবার শিয়ালদহ থেকে রানাঘাট ও কৃষ্ণনগর রুটে শুরু হল এসি লোকাল ট্রেন পরিষেবা। এর ফলে প্রতিদিনের যাত্রাপথ আরও মসৃণ এবং আরামদায়ক হবে বলে আশা করা হচ্ছে।
সময়সূচি ও ভাড়া
রেল কর্তৃপক্ষের দেওয়া সময়সূচি ও ভাড়ার তালিকা নিচে দেওয়া হলো:
শিয়ালদহ-কৃষ্ণনগর রুট
সকাল ৯টা ৪৮ মিনিটে: শিয়ালদহ থেকে ছেড়ে ১২টা ৭ মিনিটে কৃষ্ণনগর পৌঁছবে।
দুপুর ১টা ৩০ মিনিটে: কৃষ্ণনগর থেকে ছেড়ে ৩টা ৪০ মিনিটে শিয়ালদহ পৌঁছবে।
এই রুটে এসি লোকালের ভাড়া:
শিয়ালদহ থেকে ব্যারাকপুর: ৬০ টাকা
শিয়ালদহ থেকে নৈহাটি: ৯০ টাকা
শিয়ালদহ থেকে রানাঘাট: ১২০ টাকা
শিয়ালদহ থেকে কৃষ্ণনগর সিটি জংশন: ১৪০ টাকা
শিয়ালদহ-রানাঘাট/বনগাঁ রুট
সকাল ৭টা ১১ মিনিটে: রানাঘাট থেকে ছেড়ে ৭টা ৫২ মিনিটে বনগাঁ এবং এরপর ৯টা ৩৭ মিনিটে শিয়ালদহ পৌঁছবে।
সন্ধে ৬টা ১৪ মিনিটে: শিয়ালদহ থেকে ছেড়ে ৮টা ৪ মিনিটে বনগাঁ এবং ৮টা ৪১ মিনিটে রানাঘাট পৌঁছবে।
এই রুটে এসি লোকালের ভাড়া:
শিয়ালদহ থেকে বনগাঁ: ১২০ টাকা
শিয়ালদহ থেকে রানাঘাট: ১৫০ টাকা
ভবিষ্যৎ পরিকল্পনা
সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে কলকাতার তিনটি মেট্রো রুটের উদ্বোধনের পর, রেল কর্তৃপক্ষ এখন মেট্রোর সঙ্গে সমন্বয় রেখে লোকাল ট্রেন পরিষেবা চালানোর পরিকল্পনা করছে। এর অংশ হিসেবে শিয়ালদহ ডিভিশন নিউ গড়িয়া ও দমদম ক্যান্টনমেন্ট স্টেশন থেকে লোকাল ট্রেন পরিষেবা আরও বাড়ানোর কথা ভাবছে।