ট্র্যাফিক সিগন্যাল না মেনেই বিপদে..! যাদবপুরে ধরা পড়ল ‘ভুয়ো’ পুলিশ, সাথ সাথ গ্রেফতার

ট্র্যাফিক সিগন্যাল না মেনে চলতে গিয়ে ধরা পড়ল এক ভুয়ো পুলিশ। বৃহস্পতিবার সকালে কলকাতার সুলেখা মোড়ের কাছে এই ঘটনা ঘটে। ট্র্যাফিক আইন লঙ্ঘনের অভিযোগে কলকাতা পুলিশের ট্র্যাফিক গার্ড এক বাইক আরোহীকে আটক করে। সেই সময় ওই ব্যক্তি নিজেকে পুলিশ বলে পরিচয় দেন।

বিধাননগর কমিশনারেটের ভুয়ো পরিচয়
ওই ব্যক্তি নিজেকে বিধাননগর পুলিশ কমিশনারেটের একজন কর্মী হিসেবে দাবি করেন। তাঁর কথায় সন্দেহ হলে ট্র্যাফিক সার্জেন্ট তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। জিজ্ঞাসাবাদের সময় জানা যায় যে, ওই ব্যক্তি একজন ভুয়ো পুলিশ। তিনি নিজের দাবির স্বপক্ষে কোনো সঠিক প্রমাণ দেখাতে পারেননি। যাদবপুর ট্র্যাফিক গার্ডের কর্তব্যরত সার্জেন্ট এরপর যাদবপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে এবং আজ আদালতে পেশ করা হয়েছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy