পুজোর আগেই ‘সোনায় সোহাগা!’ সরকারি কর্মীদের বেতনে বড় পরিবর্তন, জানুন বিস্তারে

রাজ্য সরকারের কর্মীদের জন্য একের পর এক সুসংবাদ আসছে। বিভিন্ন ভাতা বৃদ্ধি এবং নতুন প্রকল্পের ঘোষণার পর এবার বাংলার সরকার একটি নির্দিষ্ট ভাতা ব্যাপক হারে বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। জানা গিয়েছে, এই সিদ্ধান্তের ফলে রাজ্য সরকারি কর্মীদের একাংশের বেতনে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। আয়কর এবং ভাতা সংক্রান্ত নতুন ঘোষণার ফলেই এই পরিবর্তন আনা হচ্ছে।

সূত্রের খবর, এই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব শীঘ্রই একটি বড় ঘোষণা করতে পারেন। এর ফলে বাংলার বেতনভোগী সরকারি কর্মীদের মধ্যে একটি বড় পরিবর্তনের প্রত্যাশা তৈরি হয়েছে। জানা গেছে, রাজ্য সরকারি কর্মচারীদের একটি অংশের বেতনের সঙ্গে অতিরিক্ত প্রায় ৭ হাজার টাকা যোগ হতে পারে। নির্দিষ্ট একটি ভাতা বৃদ্ধি করার এই প্রস্তাবটি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পক্ষ থেকে আনা হয়েছে, যা সরকারি কর্মীদের একাংশকে ব্যাপক খুশি করেছে। এক কথায়, পুজোর ঠিক আগেই এই খবর তাদের জন্য ‘সোনায় সোহাগা’ হয়ে এসেছে।

কত টাকা বাড়ছে?

মূলত অভিজ্ঞতার ভিত্তিতে ন্যূনতম ভাতা কাঠামোতে ধাপে ধাপে পরিবর্তন আনা হয়েছে। সরকারের এই সিদ্ধান্তের ফলে মোটামুটিভাবে ৭ হাজার টাকা ভাতা বৃদ্ধি পেয়েছে। টাকার হিসেব করলে দেখা যায়, কোনো কর্মী যদি টানা পাঁচ বছর ধরে কাজ করেন, তাহলে ন্যূনতম বেতন হিসেবে তাঁর টাকা হবে ২১,০০০ টাকা। যদি কোনো কর্মী টানা দশ বছর ধরে কাজ করেন, তাহলে তাঁর বেতন হবে মোটামুটি ২৬ হাজার টাকা। এখানেই শেষ নয়, যদি কোনো কর্মী টানা ১৫ বছর ধরে কাজ করেন, তাহলে তাঁর বেতন হবে প্রায় ৩২ হাজার টাকা। আর টানা ২০ বছর ধরে কাজ করলে সেই কর্মীর বেতন হবে মোটামুটি ৩৯ হাজার টাকা।

রাজ্য সরকারের পক্ষ থেকে বিশেষ করে স্কুল স্তরের চুক্তিভিত্তিক কম্পিউটার প্রশিক্ষকদের ভাতা বৃদ্ধির (Salary Hike) কথা ঘোষণা করা হয়েছে। এই শিক্ষকরা রাজ্য সরকারের স্কুলে পড়ালেও, SSC বা TET থেকে নিযুক্ত শিক্ষকদের মতো স্থায়ী বেতন ও পেনশন কাঠামো তাদের নেই। তাই এই সিদ্ধান্ত তাদের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy