লম্বা পুষ্টিকর কালো চুলের স্বপ্ন কি আপনারও? স্বপ্ন এবার সত্যি হবে এই উপায়েই

সুন্দর ঘন কালো লম্বা চুল আমরা সবাই চাই । তাই, তোমাদের সঙ্গে একটি হেয়ার প্যাক শেয়ার করছি, যার ফলে মাত্র কয়েক দিনে চুলকে খুব দ্রুত লম্বা ও ঘন করার সব থেকে কার্যকরী উপায , যা চুলে পুষ্টি জোগাবে ।আর এই হেয়ার প্যাকটি তোমাদের চুলপড়া পুরোপুরি বন্ধ করতে সাহায্য করবে, এবং এত দ্রুত চুলকে লম্বা করবে যা তোমরা ভাবতেও পারবে না ।তাছাড়া তোমাদের চুলে যদি খুশকি থাকে তাহলে এটিও দূর করতে সাহায্য করবে। হেয়ার প্যাকটি তৈরি করার প্রক্রিয়া, সবার প্রথমে একটি পেঁয়াজ নেবে। এবার পেঁয়াজটিকে ছোট ছোট টুকরো করে কেটে নাও।

এরপর এটিকে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিয়ে একটি ছাঁকনির সাহায্যে পেঁয়াজের রসগুলো বের করে নাও। এবার একটি পাত্রে ১ কাপ পেঁয়াজের রস, ১/২ (হাফ) কাপ নারকেল তেল ১টি ভিটামিন ই ও ১ চামচ ক্যাসটর অয়েল নাও । চুল পড়া বন্ধ করার জন্য এবার এই চারটি উপাদানকে খুব ভালভাবে মিক্স করে নাও । হেয়ার প্যাকটি ব্যবহার করার উপায় সবগুলো উপাদান ভাল করে মিশে যাওয়ার পর এই মিশ্রণটিকে চুলের গোড়ায় ভাল করে মাসাজ করতে হবে, যাতে স্কালে রক্ত চলাচল বৃদ্ধি পায় ।

মিশ্রনটিকে ভাল করে মালিশ করে লাগিয়ে নেওয়ার পর ৩০ মিনিটের জন্য এভাবে রেখে দাও । তারপর চুল শ্যাম্পু করে ধুয়ে ফেলতে হবে । খুশকি দূর করার জন্য এবং চুল পড়া পুরোপুরি বন্ধ করতে এই মিশ্রনটিকে সপ্তাহে দুই থেকে তিন বার অবশ্যই ব্যবহার করতে হবে ।