পোশাকের সাথে সাজসজ্জায় রঙের মেলবন্ধন করবেন যেভাবে?

ঠোঁট রাঙানো সব নারীরই পছন্দ! আর তা যদি হয় লাল, তবে তো আর কথাই নেই! মেকআপের সবচেয়ে প্রিয় আর হট লুক হচ্ছে লাল ঠোঁট। লাল লিপস্টিক পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। সবার লিপস্টিকের কালেকশনের মধ্যে একটি রেড লিপস্টিক অফকোর্স থাকবেই। লাল রং টা সব স্কিনটোনের সঙ্গেই মানিয়ে যায়।

রেড লিপস্টিক সব স্কিনটোনে মানালেও, সব ড্রেসের সঙ্গে কিন্তু মানায় না। তবে কিছু রঙের পোশাকের সঙ্গে রেড লিপস্টিক দারুণভাবে ফুটে উঠে। রেড খুবই গর্জিয়াস, সেনসিটিভ এবং স্টাইলিশ একটি কালার। রেড লিপস যেন মনে একটা কনফিডেনস-ও এনে দেয়! লাল লিপস্টিক ডিপ অথবা ব্রাইট কালার সবকিছুর সঙ্গেই অনেক ফুটে। দিন বা রাতের যে কোনো লুক-এর সঙ্গে ইজিলি ক্যারি করা যায়। রেড লিপসের সঙ্গে ‘বোল্ড ’ এবং ‘কিউট ’ এ দুই লুক-ই খুব ভালো যায়। কিন্তু এ দুইটি লুক অনেকটাই ডিপেন্ড করে ড্রেস সিলেকশনের উপর।

তাই রেড লিপস-এর সঙ্গে কোন ড্রেসগুলো বেশি ভালো লাগবে আর স্টাইলিশ হবে সেটাই আজ জানবো-

ব্ল্যাক ড্রেস
ব্ল্যাক ড্রেসের সঙ্গে রেড লিপস্টিক জাস্ট আউট অফ দ্য ওয়ার্ল্ড। আর কালো রঙটাইতো খুব রহস্যময়! একটা সিম্পল ব্ল্যাক ড্রেসের সঙ্গে লাল ঠোঁট দারুণ একটি ইউনিক লুক সৃষ্টি করে।

হোয়াইট ড্রেস
রঙের মধ্যে সাদাকে সবচেয়ে পবিত্র রং বলা হয়। সবচেয়ে স্নিগ্ধ এই রঙের পোশাক, এমন কোনো পার্টি নেই যেখানে পরলে মানায় না! আর এর সঙ্গে ঠোঁটে যদি থাকে লাল লিপস্টিক, তাহলে সেটা আপনাকে করে তুলবে সবার থেকে আলাদা! শীত হোক বা গ্রীষ্মকাল, হোয়াইট ড্রেসের সঙ্গে রেড লিপস্টিক সবসময় মহনীয়তার পরিচয় বহন করে।

মেটালিক বা সিলভার ড্রেস
২০১৮ থেকে এখন পর্যন্ত মেটালিক বা সিলভার কালারের ড্রেস হাই ফ্যাশান-এ আছে। এটি এমন একটি কালার যা সব স্কিনটোনে মানায়। এর সঙ্গে সিম্পল মেকআপেও অত্যন্ত আকর্ষণীয় লাগে। আর মেটালিক বা সিলভার কালারের সঙ্গে লাল ঠোঁট অভারল গেটআপ-এ জৌলুস এনে দেয়। আর লাল লিপস্টিক দিলে এর সঙ্গে আর কোনো ভারী মেকআপেরও প্রয়োজন হয় না।

অ্যাশ এন্ড হোয়াইট কম্বিনেশন ড্রেস
খুবই মিষ্টি একটা কালার কম্বিনেশন যা সব সিজন-এ চলে। রেড লিপস্টিক এই কালার-এর ড্রেসকে আরো ব্রাইট আর বোল্ড করে তুলে। আর সৃষ্টি করে এক এক্সক্লুসিভ স্টাইল!

এই তো গেলো কিছু ড্রেসের কালার-এর কথা যার সঙ্গে রেড লিপস্টিক দিলে দারুণভাবে মানিয়ে যায়! আর যে ড্রেসই পরুন না কেন, খেয়াল রাখবেন তা যেন রেড লিপস্টিক এর চেয়ে অতিরিক্ত ভারী না হয়। কারণ লাল খুবই স্ট্রং কালার। তাই লাল রঙে ঠোঁট রাঙানোটা যেন আর দ্বিধায় আটকে না থাকে!

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy