রান্নাঘরে থাকা সহজ কিছু উপাদান দিয়েই খুব সহজে বেসিন করুন পরিষ্কার! জানুন

ঘরের সব আসবাব সুন্দর গোছানো আর দাগমুক্ত থাকলে মন ভালো থাকে। বাড়িতে অতিথি এলেও অন্দরের প্রশংসা করেন। ঘরের সব রুমের মতো পরিষ্কার রাখতে হয় বাথরুমও। তবে বাথরুমের বেসিনের ব্যাপারে তেমন একটা নজর দেন না অনেকেই। আবার এতে থাকা দাগছোপও সহজে পরিষ্কার হতে চায় না।

রান্নাঘরে থাকা সহজ কিছু উপাদান দিয়েই খুব সহজে বেসিন পরিষ্কার করা যায়। কীভাবে ঝকঝকে বেসিন পাবেন চলুন জানা যাক-

বেকিং সোডা ও লেবুর রস

রান্নাঘরে থাকা এই উপাদানগুলো দিয়ে খুব সহজেই বেসিন পরিষ্কার করা যায়। এক-দুই টেবিল চামচ বেকিং সোডা আর এক টেবিল চামচ লেবুর রস মিশিয়ে নিন এক কাপ গরম জল। এই মিশ্রণটি কিছুক্ষণ বেসিনে ছিটিয়ে রাখুন। এরপর ভালো করে ঘষে পরিষ্কার করুন। ঝকঝক করবে বেসিন।

ভিনেগার

অনেকসময় বেসিনের পাইপে জট লেগে যায়। এই সমস্যা দূর করতে প্রথমে বেসিনের পাইপে ফুটন্ত গরম জল ঢেলে দিন। এবার এক কাপ গরম জলেসাদা ভিনেগার মিশিয়ে তা পাইপে ঢেলে দিন। কিছুক্ষণ পর জল দিয়ে পাইপটি ধুয়ে ফেলুন। পাইপে আর কোনো ময়লা থাকবে না।

ইনো ও লেবু

গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা কমাতে যে ইনো খান সেটিই বেসিন পরিষ্কারের কাজে লাগতে পারে। বেসিনকে ঝকঝকে করতে এই উপাদানগুলো বেশ কার্যকরী। এক টেবিল চামচ লেবুর রসের সঙ্গে কিছুটা ইনো মিশিয়ে বেসিনে ছিটিয়ে দিন। আধা ঘণ্টা রাখে দিন। এরপর স্পঞ্জের সাহায্যে ভালো করে পরিষ্কার করে নিন। দাগছোপ দূর হয়ে যাবে।

রান্নাঘরে থাকা এসব উপাদান দিয়ে খুব সহজেই বেসিনের দাগ দূর করতে পারবেন। এতে খরচ আর সময়, দুই-ই বাঁচবে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy