স্টাইলের জন্য স্ট্র দিয়ে পানীয় পান করছেন? সতর্ক থাকুন তাহলে হতে পারে বিপদ!
February 18, 2024

‘স্ট্র’ দিয়ে জল পান করলে দেখা দিতে পারে বিভিন্ন ধরণের সমস্যা। যেমন–
নিয়মিত ‘স্ট্র’ ব্যবহারে গ্যাস্ট্রিকের সমস্যা বৃদ্ধি পায়। কারণ ‘স্ট্র’ দিয়ে পান করার সময় পেটের ভিতর সরাসরি বাতাস ঢুকে যায়, যা গ্যাসের সমস্যা বৃদ্ধি করে। চুমুক দিয়ে জল পান করলে দাঁত ও মুখের ফাঁকে জমে থাকা জীবানু ধুয়ে মুছে যায়। তাতে অনেক ধরণের সংক্রমনের আশঙ্কা কমে। যা ‘স্ট্র’ দিয়ে সম্ভব হয় না।
তাছাড়া ‘স্ট্র’ বানাতে যে প্লাস্টিক ব্যবহার হয় তা খুবই নিম্নমানের। যা দিয়ে খুব ঠাণ্ডা জল পান করলে পেটের ভিতরে যেতে পারে প্লাস্টিকের অতিসুক্ষ কনা। যা শরীরে অনেক ধরণের ক্ষতি করে।
এছাড়া ‘স্ট্র’ দিয়ে কিছু পান করার সময়ে মুখের পেশিতে চাপ পড়ে। সেই চাপ মুখের বলিরেখা বাড়িয়ে দেয়।