খাবার গিলতে সমস্যা হচ্ছে, ক্যানসারের লক্ষণ নয়তো? জেনেনিন আসল তথ্য
খাবার গিলতে কষ্ট হওয়ার লক্ষণ খাদ্যনালির ক্যানসারেরও কারণ হতে পারে। আর এই লক্ষণও যেহেতু সাধারণ তাই অনেকের পক্ষেই বোঝা কঠিন যে এর কারণ ক্যানসার হতে পারে। মুখ, গলা ও খাদ্যনালিতে হওয়া ফুয়েল টিউমারই ক্যানসারকে ডেকে আনে। কোন কোন উপসর্গ দেখলে সতর্ক হবেন?
>> শক্ত খাবার গিলতে অসুবিধা হওয়া। পরবর্তীতে তরল খাবার খেতে এমনকি, ঢোক গিলতেও কষ্ট হতে পারে।
>> হজমের সমস্যাও দেখা দিতে পারে। বুক জ্বালাভাব, বারবার ঢেকুর ওঠা ও পেটে ব্যথা ইত্যাদি উপসর্গও দেখা দিতে পারে।
>> হঠাৎ করে ওজন কমে যাওয়া ও খাবারে অরুচি।
>> দীর্ঘদিন ধরে কাশি, রাতে শ্বাসকষ্ট, গলা ও বুকের মাঝখানে ব্যথা হতে পারে।
>> বমি বমি ভাব, ক্লান্তিবোধ, দুর্বলতা বোধ করা।
>> খাওয়ার সময় দম বন্ধ হয়ে আসা।
>> একটানা কোষ্ঠকাঠিন্য বা ডায়ারিয়ার সমস্যাতেও ভুগতে হয়।
>> এমনকি গলার স্বরেও বদল আসতে পারে।
এসব উপসর্গ থাকলেই যে আপনার ক্যানসার হয়েছেন, তা নিজে নিজেই ভেবে নেবেন না। অন্য কোনো রোগেরও লক্ষণ হতে পারে এগুলো। তবে এসব উপসর্গ দেখলে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে যাচাই করে নিতে হবে আদৌ ক্যানসারের ঝুঁকি আছে কি না।
কীভাবে ক্যানসারের ঝুঁকি এড়াবেন? ধূমপান, মদ্যপান ও তামাক গ্রহণের অভ্যাস খাদ্যনালির ক্যানসারের ঝুঁকি দ্বিগুণ বাড়িয়ে দেয়। এর পাশাপাশি ওজন নিয়ন্ত্রণে রাখাও জরুরি।
একই সঙ্গে পুষ্টিকর খাদ্যাভাস ও শরীরচর্চাও জরুরি। ফুটন্ত চা, কফি পানের অভ্যাসও খাদ্যনালির ক্যানসারের ঝুঁকি বাড়ায়।