খাবার খাওয়ার পরে যে কাজগুলো করা ঠিক নয়, জেনেনিন বিস্তারিত ভাবে

বেঁচে থাকার জন্য আমাদের খাবার খাওয়া জরুরি। তাইতো নিয়ম করে আমরা তিন বেলা খাবার খেয়ে থাকি। খাবার খাওয়ার নির্দিষ্ট সময়ও রয়েছে। কিন্তু অনেকেই ব্যস্ততার কারণে সঠিক সময় মতো খেতে পারেন না। আবার দেখা যায়, অনেকেই ক্লান্ত থাকায় খাওয়ার পর পরই ঘুমাতে যান। কারো কারো আবার দুপুরে খাওয়ার পর ঘুমের অভ্যাস রয়েছে।

এদিকে বিশেষজ্ঞরা বলছেন, খাওয়াদাওয়ার পরে বেশ কিছু এমন জিনিস আছে যেগুলি না করলেই শরীরের জন্য ভালো। চলুন জেনে নেয়া যাক সেগুলো কী কী-

>> খাওয়ার পরে স্নান করা ঠিক নয়। খাবার খাওয়ার পরে স্নান করলে বিপাকের ঘাটতি থাকে, শরীরের তাপমাত্রা কমে যায়, ফলে খাবার হজমে সমস্যা হয়।

>> খাওয়ার পরেই সঙ্গে সঙ্গে শুয়ে পরা অথবা ঘুমানো ঠিক নয়। এতে খাবার যেমন হজম হয় না তেমনই প্রয়োজনের থেকে বেশি জলের মাত্রা এবং ফ্যাট বাড়তে পারে। আর খাবার হজম না হলে বিপাকের সমস্যা দেখা দিতে পারে।

>> খাবার সঙ্গে সঙ্গে জল খাওয়া কিংবা একবারেই শেষ করে উঠে ঢকঢক করে জল খাওয়া স্বাস্থের জন্য ক্ষতিকর হতে পারে। কারণ অতিরিক্ত জল হজমের সমস্যা করতে পারে এবং মানবদেহে ওবেসিটির কারণ দেখা দিতে পারে।

>> খাওয়ার পর পর কোনো ধরনের ব্যায়াম যেমন- যেমন সাঁতার, সাইকেলিং, জগিং করা ঠিক নয়। কারণ বেশি পরিশ্রম হলে খাবার হজম হবে না বরং সঙ্গে সঙ্গে বমির সমস্যা হতে পারে। এতে খাবারের পুষ্টিও শরীরে ঠিকমতো পৌঁছায় না।

>> একেবারে দুপুরবেলা খাবার পরেই পড়াশোনায় না বসাই ভালো। এই সময় শরীরের অঙ্গপ্রত্যঙ্গগুলো খাবার ঠিকভাবে হজম করতে চায়। মস্তিষ্কও এ সময় একটু বিশ্রাম চায়। তাই এ সময় মানসিক চাপ কিংবা অন্যদিকে মনোযোগ না দেওয়াই ভালো।

>> খেয়েদেয়ে উঠেই সূর্যের আলোয় যাওয়া ঠিক নয়। এটি রক্ত সঞ্চালন থেকে নার্ভের সমস্যা সৃষ্টি করতে পারে। এতে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গে ঠিকভাবে রক্ত সঞ্চালন হয় না। ফলে হজমের সমস্যা দেখা দেয়। বিপাকের সমস্যা দেখা দিলেই মানসিক চাপ দেখা দিতে পারে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy